Advertisement
E-Paper

চার মাসের জন্য মাঠের বাইরে নেমার, গোড়ালির অস্ত্রোপচার করাতে হবে মেসির সতীর্থকে

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় আঘাত পেয়েছিলেন নেমার। তার পর থেকেই ব্রাজিলীয় তারকা মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর ফিরতে অন্তত চার মাস সময় লাগবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ২৩:০৭
picture of Neymar

গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে নেমারকে। ফাইল ছবি।

দীর্ঘ দিনের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেমার। ব্রাজিলের স্ট্রাইকারের গোড়ালির লিগামেন্টের অস্ত্রোপচার করাতে হবে। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে প্যারিস সঁ জরমঁয়ে লিয়োনেল মেসি, কিলিয়ন এমবাপেদের সতীর্থকে।

আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেয়ার্ন নিউনিখের বিরুদ্ধে খেলা হচ্ছে না নেমারের। গোড়ালির লিগামেন্টের চোট তাঁকে ভোগাচ্ছে কাতার বিশ্বকাপের সময় থেকেই। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ চোট মুক্ত হওয়া সম্ভব নয়। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পিএসজি ফাইনালে পৌঁছলে, সেই ম্যাচেও নেমারকে পাওয়া অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের একটি ম্যাচে পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পেয়েছিলেন নেমার। তার পর থেকেই ব্রাজিলীয় তারকা মাঠের বাইরে। পিএসজি কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিলেন, নেমারের হাড় ভাঙেনি। কয়েক সপ্তাহ বিশ্রাম প্রয়োজন। কিন্তু চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছেন, নেমারের গোড়ালির লিগামেন্ট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার ছাড়া চোট মুক্ত হওয়া সম্ভব নয়। তাঁদের পরামর্শ মতোই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন নেমার। কবে তাঁর অস্ত্রোপচার হবে তা এখনও জানা যায়নি।

নেমার কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অস্ত্রোপচারজনিত সমস্যা ঠিক হওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে বেশ কিছু দিন। সেই প্রক্তিয়া শেষ হওয়ার পর নেমারের মাঠে ফেরার সম্ভাব্য দিন বোঝা যাবে।

Neymar Brazil Paris Saint-Germain Lionel Messi ankle injury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy