E-Paper

মিগুয়েল, রেফারিং নিয়ে ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের

মিগুয়েলের বিষয়টির পাশাপাশি রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলিও চিঠিতে বিস্তারিত জানানো হয়েছে বলে খবর ইস্টবেঙ্গল সূত্রে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৮:৪৩
গোল করার পর উল্লাস ইস্টবেঙ্গল ফুটবলারদের।

গোল করার পর উল্লাস ইস্টবেঙ্গল ফুটবলারদের। ছবি: এক্স।

যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম‌্যাচের ফল ছাপিয়ে চর্চায় উঠে এসেছে নিম্নমানের রেফারিং। পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত চব্বিশ ঘণ্টা পরেও মেনে নিতে পারছেন না লাল-হলুদ ক্লাব কর্তা থেকে সমর্থকরা। সেই প্রসঙ্গে মিগুয়েলের লাল কার্ড প্রত‌্যাহারের জন‌্য সরকারি ভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল।

মিগুয়েলের বিষয়টির পাশাপাশি রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলিও চিঠিতে বিস্তারিত জানানো হয়েছে বলে খবর ইস্টবেঙ্গল সূত্রে। বারবার ইস্টবেঙ্গল রেফারির পক্ষপাতিত্বের শিকার হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। সেই চিঠির জবাব আসতে দু’-তিন দিন সময় লাগবে। কর্তারা মনে করছেন ব্রায়ান স‌্যাঞ্চেসের লাল কার্ড যদি হলুদ হয়ে যেতে পারে, তবে মিগুয়েলের ক্ষেত্রেও শাস্তি কমতে পারে। ফেডারেশনের প্রাক্তন সাধারণ সচিব সাজি প্রভাকরন সমাজমাধ‌্যমে লিখেছেন, “আইএসএলের কয়েকটি ম‌্যাচে ইচ্ছেমতো কার্ড দেখানো হচ্ছে, যা মোটেও মেনে নেওয়া যায় না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

East Bengal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy