জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই। ফুলহ্যামকে ৩-০ হারিয়ে আর্সেনালের উপরে আরও চাপ বাড়াল ম্যাঞ্চেস্টার সিটি।
ফুলহ্যামের বিরুদ্ধে ম্যাচ প্রথমার্ধে ১৫ মিনিটের ঝড়েই কার্যত শেষ করে দেয় ম্যান সিটি। ২৪ মিনিটে ১-০ করেন আন্তোনি সেমেনিয়ো। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান নিকো ও’রেইলি। ৩৯ মিনিটে ৩-০ করে আর্লিং হালান্ড। তবে বিরতির পরে চোট পেয়ে মাঠ ছেড়ে পেপ গুয়ার্দিওলার উদ্বেগও বাড়িয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে ম্যান সিটি ম্যানেজার বলেছেন, ‘‘হালান্ড নিজেই বলেছিল, স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। তাই ওকে তুলে নিয়েছিলাম।’’
নজির গড়লেন মহম্মদ সালাহ-ও। সাদারল্যান্ডের বিরুদ্ধে ৬১ মিনিটে ভার্জিল ফান ডাইককে দিয়ে গোল করিয়ে তিনি স্পর্শ করলেন স্টিভন জেরারকে। ইপিএলে লিভারপুলের হয়ে সর্বাধিক গোলে সহায়তার (৯২) কীর্তি এত দিন ছিল জেরারের দখলে। সালাহ-ও ৯২তমগোলের পাস দিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)