Advertisement
E-Paper

জাপানের পথে আরও এক দেশ, বিশ্বকাপের মঞ্চে অঘটন ঘটিয়ে স্টেডিয়াম পরিষ্কার সমর্থকদের

বিশ্বকাপে নিজেদের খেলার পরে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের। সেই দৃশ্য আরও এক বার দেখা গেল। আরও একটি দেশের সমর্থকরা খেলার শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৯:৪২
জার্মানির বিরুদ্ধে ম্য়াচের পরে স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন জাপানের সমর্থকরা। সেই দৃশ্য় আরও এক বার দেখা গেল।

জার্মানির বিরুদ্ধে ম্য়াচের পরে স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন জাপানের সমর্থকরা। সেই দৃশ্য় আরও এক বার দেখা গেল। —ফাইল চিত্র

জার্মানির বিরুদ্ধে ম্যাচের পরে স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন জাপানের সমর্থকরা। সেই দৃশ্য আরও এক বার দেখা গেল। এ বার বেলজিয়ামকে হারানোর পরে স্টেডিয়াম পরিষ্কার করে তার পরে বেরোলেন মরক্কোর সমর্থকরা।

বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেও স্টেডিয়াম ছাড়েননি মরক্কোর সমর্থকরা। সঙ্গে নিয়ে আসা বড় বড় ব্যাগে নোংরা তুলতে দেখা যায় তাঁদের। একে একে স্টেডিয়ামের প্রতিটি জায়গায় গিয়ে নোংরা তোলেন তাঁরা। তার পরে স্টেডিয়ামের বাইরে বার হয়ে যান।

মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে। শুধু খেলার দেখার আনন্দ নয়, তার পাশাপাশি যে সামাজিক বার্তা তাঁরা দিয়েছেন তা দেখে বাকি দলগুলির সমর্থকদেরও শেখা উচিত বলে জানিয়েছেন তাঁরা।

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন মরক্কোর সমর্থকরা।

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করছেন মরক্কোর সমর্থকরা। ছবি: টুইটার

বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে মরক্কো। দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু’টি করেন আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল। প্রথমার্ধে মরক্কোর একটি গোল বাতিল হয়। নইলে লজ্জা আরও বাড়ত বেলজিয়ামের।

এর আগে কাতারের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানের সমর্থকদের। শুধু নিজেদের আসন নয়, গোটা স্টেডিয়াম পরিষ্কার করেন তাঁরা। তার পরে বার হন স্টেডিয়াম থেকে। যদিও এমন কাজ যে জাপান প্রথম করল তা নয়। গত বারের বিশ্বকাপেও এমন কাজ করতে দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের।

খেলা শেষে নিজেদের সাজঘর পরিষ্কার করেন জাপানের ফুটবলাররা। তার ছবি প্রকাশ করেছে ফিফা। জাপানের সাজঘরের যে ছবি ফিফা পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ঘরের ঠিক মাঝখানে টেবিলের উপর সাজিয়ে রাখা থালা, বাটি। টেবিলের উপর রয়েছে কাগজের তৈরি বিভিন্ন পাখি। টেবিলের পাশে মাটিতে ভাঁজ করে রাখা জামা, প্যান্ট। রয়েছে বেশ কিছু খালি জলের বোতল। যেগুলি সাজিয়ে রাখা আছে একটি প্লাস্টিকের মধ্যে। অন্য কোথাও আর কিছু পড়ে নেই। খেলা শেষে এমন গোছানো সাজঘর দেখে অবাক হয়ে গিয়েছে ফিফা। সেই ছবি পোস্ট করে তারা লেখে, “ফুটবল বিশ্বকাপে জার্মানিকে হারানোর মতো ঐতিহাসিক কাজ করার পর জাপানের সমর্থকরা স্টেডিয়াম পরিষ্কার করেছে। অন্য দিকে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়ার সময় সাজঘর পরিষ্কার করে রেখেছেন ফুটবলাররা। ধন্যবাদ।”

FIFA World Cup 2022 Japan Morocco Qatar World Cup 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy