Advertisement
E-Paper

সোনার বল, সোনার বুটের দৌড়ে পেত্রাতস, আইএসএল শেষে জোড়া পুরস্কার কি আসবে সবুজ-মেরুনে?

শনিবার আইএসএলের ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান ও এফসি গোয়া। প্রতিযোগিতা শেষে জোড়া পুরস্কার সবুজ-মেরুন তাঁবুতে নিয়ে আসতে পারেন বাগান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৫:০৯
Picture of Dimitri Petratos

এটিকে মোহনবাগানের হয়ে প্রথম মরসুমেই নজর কেড়েছেন দিমিত্রি পেত্রাতস। জোড়া পুরস্কার জিততে পারেন তিনি। —ফাইল চিত্র

শনিবার গোয়ায় আইএসএলের ফাইনাল খেলতে নামবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। মোহনবাগানের সঙ্গে সংযুক্তির পরে প্রথম বার ট্রফি জেতার সুযোগ রয়েছে সবুজ-মেরুনের। অন্য দিকে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেন সুনীল ছেত্রীরা। দলগত পুরস্কারের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। দলের স্ট্রাইকার পেত্রাতসের কাছে সুযোগ রয়েছে সোনার বল ও সোনার বুট জেতার।

এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ১০টি গোল করেছেন পেত্রাতস। সর্বাধিক গোল ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা ও ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিয়োর। তাঁরা ১২টি করে গোল করেছেন। তবে তাঁরা দু’জনেই প্রতিযোগিতার ফাইনাল খেলছেন না। তাই যদি ফাইনালে পেত্রাতস হ্যাটট্রিক করতে পারেন তা হলে সোনার বুট তাঁরই দখলে যাবে। ১০টি গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্টও রয়েছে পেত্রাতসের। তাই সোনার বলের দৌড়েও সবার আগে রয়েছেন তিনি। আইএসএস শেষে তিনি জোড়া পুরস্কার আনতে পারেন সবুজ-মেরুন তাঁবুতে।

এ ছাড়া আরও কয়েকটি পুরস্কার দেওয়া হবে প্রতিযোগিতা শেষে। সেগুলি হল—

  • যে দল আইএসএল জিতবে তারা পুরস্কারমূল্য হিসাবে পাবে ৬ কোটি টাকা। পরাজিত দল পুরস্কারমূল্য হিসাবে ২ কোটি ৫০ লক্ষ টাকা পাবে।
  • এ বারের প্রতিযোগিতার তরুণ ফুটবলারদের মধ্যে যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি পাবেন প্রতিযোগিতায় উদীয়মান ফুটবলারের পুরস্কার।
  • এ বার ১০০-র বেশি অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবলার খেলেছেন প্রতিযোগিতায়। তাঁরা আগামী দিনে ভারতীয় ফুটবলে নক্ষত্র হয়ে উঠতে পারেন। তাঁদের মধ্যে যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন তাঁকে ‘গ্রাসরুট পুরস্কার’ দেওয়া হবে। তবে এত ফুটবলারের মধ্যে সেরা বেছে নেওয়া সহজ হবে না।
  • ফাইনালের পরে আইএসএলের সেরা মাঠও বেছে নেওয়া হবে। এ বার প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলেছে। তাই লড়াইয়ে ১০টি মাঠ রয়েছে। সেই সব মাঠে খেলার স্বাচ্ছন্দ্য, মাঠকর্মীদের দক্ষতা, সাজঘরের অবস্থা, সমর্থকদের আচরণ—সব কিছু বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হবে।
ISL 2022-23 ATK Mohun Bagan Bengaluru FC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy