Advertisement
E-Paper

Kolkata Derby: কলকাতা ডার্বির টিকিট বিক্রি আবার শুরু, কোথায় পাওয়া যাবে, দাম কত?

ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট আবার বিক্রি হবে। ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, শুক্রবার ক্লাব তাঁবুতে দুপুর ২টো থেকে টিকিট বিক্রি শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২১:৪৯
মরসুমের প্রথম ডার্বি ঘিরে উন্মাদনা বাড়ছে।

মরসুমের প্রথম ডার্বি ঘিরে উন্মাদনা বাড়ছে। প্রতীকী চিত্র

ডুরান্ড কাপে এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট পাওয়া যাবে শুক্রবারও। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে দুপুর ২টো দেওয়া হবে টিকিট। ক্লাব জানিয়েছে, স্বল্প সংখ্যক টিকিট বিক্রি করা হবে।

টিকিটের দাম ৫০ ও ১০০ টাকা। আগে এলে আগে টিকিট পাওয়া যাবে। তবে সবাই একটি করে টিকিট কিনতে পারবেন। তার বেশি টিকিট কাউকে দেওয়া হবে না।

ডার্বির টিকিট গত ১১ অগস্ট প্রথমে অনলাইনে ছাড়া হয়েছিল। ৩০ মিনিটেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। টিকিট কাটতে না পেরে হতাশ হয়েছিলেন অনেক সমর্থক। পরে ১৫ অগস্ট ডুরান্ড কাপের আয়োজকেরা জানিয়েছিল, ১৬ অগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে পাওয়া যাবে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট। জানানো হয়েছিল, একমাত্র অনলাইনে ‘বুক মাই শো’-তে গিয়ে টিকিট কাটা যাবে।

ATK Mohun Bagan Emami East Bengal kolkata derby Durand Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy