প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি। মঙ্গলবার রাতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোখ ছিল তাঁর দিকেই। সেই লিয়োনেল মেসি মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করলেন। দলও জিতল অনায়াসে। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে।
এই নিয়ে টানা সাতটি ম্যাচ জিতল আর্জেন্টিনা। আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে নামবে তারা। ২০২২-এর ফাইনালের পর প্রথম বার কোনও ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। শুরুতে এগিয়ে যেতে পারত আইসল্যান্ডই। কাছ থেকে মিকায়েল এলার্টসন বল বারের উপর দিয়ে উড়িয়ে দেন।
এই সুযোগ ছাড়েনি আর্জেন্টিনা। আইসল্যান্ডের রক্ষণ একটি ফ্রিকিক ক্লিয়ার করতে পারেনি। ভ্যালেন্টিন বারকো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তিনি বিপক্ষের উপর চাপ বজায় রেখেছিলেন। নিকো পাজ়ও একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।
বিরতির পর আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজ়ো ফের্নান্দেজ়, লাউতারো মার্তিনেজ়দের নামিয়ে দেন লিয়োনেল স্কালোনি। আর্জেন্টিনার আক্রমণের ঝাঁজ আরও বাড়ে তাতে। ম্যাক অ্যালিস্টারের একটি এবং মার্তিনেজ়ের দু’টি শট পোস্টে লাগে।
আরও পড়ুন:
৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি ডিফেন্সচেরা পাস দেন মার্তিনেজ়কে। তাঁকে বক্সে ফেলে দেন আইসল্যান্ডের লাফসন। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন মেসি।
তার পরেও থামেননি তিনি। এর পর একটি দারুণ বল বাড়ান রদ্রিগো দি পলকে। তাঁর পাস থেকে গোল করেন থিয়াগো আলমাদা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১২:১৮
রোনাল্ডো বা মেসির দেশ নয়, ২০২৬-এ বিশ্বকাপ জিততে পারে এক ‘অভাগা’ দেশ! জানাচ্ছেন সঠিক ভবিষ্যদ্বাণীতে ‘হ্যাটট্রিক’ করা গণিতবিদ -
২২:৪২
বিমান থেকে নামতেই ফুটবলারদের দেহ তল্লাশি, আনা হল কুকুরও! প্রশ্নে আমেরিকার মানসিকতা, ফিফার ভূমিকা নিয়েও বাড়ছে ক্ষোভ -
১৮:৫৯
ফিট মেসি, আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবেন, আর্জেন্টিনার আরও তিন ফুটবলার চোটমুক্ত, জানালেন কোচ স্কালোনি -
১৬ বছর আগের উদ্বোধনী লড়াই দিয়েই শুরু সবচেয়ে বড় বিশ্বকাপ, প্রথম দিনেই কি থাকবে চমক? তৈরি ইতিহাসের অ্যাজ়টেকা
-
কোন দলের বয়স সবচেয়ে বেশি, কাদের কম? কোন দেশের লিগ থেকে খেলবেন সবচেয়ে বেশি ফুটবলার? রইল বিশ্বকাপের হালহকিকত