গত বার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অধরা ট্রফি হাতে তুলেছিলেন লিয়োনেল মেসি। সমর্থকেরা মনে করছেন, এ বারও তাঁদের দল হাতে ট্রফি তুলতে পারবে। সৌজন্যে মেসির ঘরের নম্বর। কানসাসে যে হোটেলে আর্জেন্টিনা থাকছে, সেখানে মেসিকে যে ঘর দেওয়া হয়েছে তার নম্বর দেখেই আশা বুনতে শুরু করেছেন সমর্থকেরা।
মেসির ঘরের নম্বর ২০২। যোগ করলে হয় ৪। ফলে সমর্থকেরা কার্যত নিশ্চিত, এ বার চতুর্থ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। কাতারে মেসির ঘরের নম্বর ছিল ২০১। যোগ করলে হয় ৩। গত বার তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফলে এ বারও উত্তেজনার পারদ চড়ছে।
আর্জেন্টিনা দল আগেই কানসাসে পৌঁছে গিয়েছিল। রবিবার ভোররাতে মেসি এবং রদ্রিগো দি পল ব্যক্তিগত বিমানে মিয়ামি থেকে এসে পৌঁছন। তাঁদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে প্রচুর সমর্থক হাজির হয়েছিলেন। একটি ভ্যানে করে পাঁচ মিনিটের মধ্যে তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়। কানসাস নদীর পাশেই রয়েছে আর্জেন্টিনার হোটেল। সেখানে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সভাপতি ক্লদিয়ো তাপিয়া মেসিদের অভ্যর্থনা জানান।
প্রথম রাত খুব একটা ভাল কাটেনি। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় হয়েছে। তার জেরে নিরাপত্তা দেওয়ার বেড়া, তাঁবু এবং ত্রিপল উড়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। সকালে দেখা গিয়েছে বেশ কিছু জায়গায় গাছ পড়েছে। সোমবারের মধ্যে আর্জেন্টিনা দলের সকলে শিবিরে যোগ দিয়েছেন।
আর্জেন্টিনা বিশ্বকাপের অনুশীলন করবে কম্পাস মিনারেলস জাতীয় পারফরম্যান্স কেন্দ্রে। এটি স্পোর্টিং কানসাস সিটির সম্পত্তি। সেখানে পাঁচটি পূর্ণ দৈর্ঘ্যের ফুটবল মাঠ, ক্রায়োথেরাপি, জিম-সহ প্রচুর অত্যাধুনিক সুযোগসুবিধা রয়েছে। অনুশীলনের মাঠ থেকে হোটেল মাত্র ২০ মিনিট দূরে। ফুটবলারদের পরিবার আলাদা হোটেলে থাকছে।
প্রথম দিন অনুশীলন করেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়। ইউরোপে লিগের ফাইনালে আঙুলে চোট পেয়েছে। প্রস্তুতি ম্যাচেও খেলবেন না। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন। চোট রয়েছে লিয়ান্দ্রো পারেদেসেরও।
আরও পড়ুন:
জার্সি সংখ্যাতেও চমক রয়েছে। অবসর নেওয়া অ্যাঙ্খেল দি মারিয়ার ১১ নম্বর জার্সি পেয়েছেন জিয়োভান্নি লো সেলসো। লিসান্দ্রো মার্তিনেজ় ২৫-এর বদলে ৬ নম্বর জার্সি পরবেন। তবে মেসির জার্সি সংখ্যা ১০-ই থাকছে। কিছু সংখ্যা কখনও বদলায় না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১২:০০
স্বাধীনতা পায় ২০১০ সালে, জনসংখ্যা দিল্লির দেড়শো ভাগের এক ভাগ, সর্বকনিষ্ঠ দল হিসাবে বিশ্বকাপে খেলবে ‘ব্লু ওয়েভ’ -
১০:১৩
ভরসার নাম এমবাপে! গত ফাইনালের ধাক্কা ভুলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফ্রান্স, দেশঁর দলে অনেক বিকল্প -
২২:৫৭
বিশ্বকাপের সবচেয়ে দামি দল কারা? ব্রাজিল-আর্জেন্টিনাকে পিছনে ফেলে দিল ইউরোপের দেশ! সকলের শেষে এশিয়ার এক দেশ -
১৯:৫৮
বিশ্বকাপ ফুটবল থেকে বহু দূরে ভারত, তবু তিন ফুটবলারকে নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে এ দেশ! -
১৫:২৯
৫ স্ট্রাইকার: অভিজ্ঞ এমবাপে থেকে প্রথম বার খেলতে নামা হালান্ড! বিশ্বকাপে গোল করে নজর কাড়বেন কারা?