E-Paper

ইরান-যাত্রা নিয়ে ধোঁয়াশা বাগানের

সবুজ-মেরুন শিবিরের দাবি, চার বিদেশি ফুটবলার জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস ও টম আলড্রেডের ভিসা পাওয়া নিয়ে নাকি সমস্যা তৈরি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩
মোহনবাগান ক্লাব।

মোহনবাগান ক্লাব। —ফাইল চিত্র।

গত বছর অগ্নিগর্ভ যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানে ট্র‌্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে না গিয়ে শাস্তির কোপে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এ বারও ইরানে সেপাহান এফসির বিরুদ্ধে এএএফসি চ‌্যাম্পিয়ন্স লিগ টু-এর ম‌্যাচ খেলতে মোহনবাগানের যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সবুজ-মেরুন শিবিরের দাবি, চার বিদেশি ফুটবলার জেমি ম‌্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস ও টম আলড্রেডের ভিসা পাওয়া নিয়ে নাকি সমস‌্যা তৈরি হয়েছে।

ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ইরানের ভিসা পেতে সমস‌্যা হয়। সেপাহানের ম‌্যানেজার মির সালেহিয়ান যদিও জানিয়েছেন, বিদেশি-সহ মোহনবাগানের ফুটবলারদের ভিসা দেওয়া হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mohun Bagan Sepahan SC (Iran)

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy