Advertisement
E-Paper

French Open 2021: সংবাদমাধ্যমের সঙ্গে লড়াইয়ে হার, ফরাসি ওপেন থেকে নিজেই সরলেন প্রাক্তন এক নম্বর ওসাকা

নানা রকম কটূক্তি শুনতে হয় তাঁকে। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ওসাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ২৩:৫৬
প্রথম পর্বে জয় পেয়েছিলেন সহজেই।

প্রথম পর্বে জয় পেয়েছিলেন সহজেই। ছবি: রয়টার্স

ফরাসি ওপেন থেকে সরে গেলেন নেয়োমি ওসাকা। কিছু দিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এই জাপানি টেনিস তারকা। তারপর নানা রকম কটূক্তি শুনতে হয় তাঁকে। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ওসাকা।

প্রথম পর্বে জয় পেয়েছিলেন সহজেই। সোমবার জাপানের এই মহিলা টেনিস তারকা টুইট করে লেখেন, ‘আমি সরে গেলে এই প্রতিযোগিতা, অন্য টেনিস খেলোয়াড় এবং বাকি সকলের জন্য ভাল হবে। সকলে তা হলে খেলায় মন দিতে পারবে’।

রবিবার প্রথম পর্বে প্যাট্রিক মারিয়া টিগকে হারিয়ে দেন ওসাকা। ৬-৪, ৭-৬ ব্যবধানে জয় পান তিনি। পরের দিনেই এমন সিদ্ধান্ত চমকে দিয়েছে টেনিস মহলকে। কিছু দিন আগে ওসাকা জানিয়েছিলেন যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললে মানসিক স্থিতি নষ্ট হয়। সেই জন্য সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না তিনি।

Tennis Naomi Osaka French Open 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy