Advertisement
E-Paper

খেলার মাঠে আবার ভারত-পাকিস্তান দ্বৈরথ! পাঁচ মাস পরেই বিশ্বকাপে মুখোমুখি দু’দেশ

গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাঁচ মাস পর আবার বিশ্বকাপে দু’দল মুখোমুখি। তবে এ বার অন্য খেলায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৩:১৭
sports

আবার গ্যালারিতে দেখা যাবে ভারত ও পাকিস্তানের পতাকা। —ফাইল চিত্র।

আরও এক বার মুখোমুখি ভারত ও পাকিস্তান। খেলার মাঠে আবার দেখা যাবে দুই দলের দ্বৈরথ। গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাঁচ মাস পর আবার বিশ্বকাপে দু’দল মুখোমুখি। তবে এ বার অন্য খেলায়। পুরুষদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

চলতি বছর ১৪ থেকে ৩০ অগস্ট হবে পুরুষ ও মহিলাদের হকি বিশ্বকাপ। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হবে প্রতিযোগিতা। একই সময়ে ভারতের পুরুষ ও মহিলাদের দল খেলবে। সেই প্রতিযোগিতার গ্রুপ বিভাজন হয়েছে। দেখা যাচ্ছে, পুরুষদের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে।

ভারত, পাকিস্তান ছাড়া সেই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস। মহিলাদের বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে চিন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মহিলাদের দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।

দুই দেশে বিশ্বকাপ হলেও ভারতের পুরুষ ও মহিলাদের দল তাদের সব ম্যাচ খেলবে নেদারল্যান্ডসে। গ্রুপ বিভাজন হলেও বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা হয়নি। সূচি ঘোষণা হলে জানা যাবে, ভারত-পাকিস্তান ম্যাচ কবে হবে।

পুরুষদের হকি বিশ্বকাপের গ্রুপবিন্যাস

পুল এ— নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নিউ জ়িল্যান্ড, জাপান।

পুল বি— বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া।

পুল সি— অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা।

পুল ডি— ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েলস।

মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপবিন্যাস

পুল এ— নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চিলি, জাপান।

পুল বি— আর্জেন্টিনা, জার্মানি, আমেরিকা, স্কটল্যান্ড।

পুল সি— বেলজিয়াম, স্পেন, নিউ জ়িল্যান্ড, আয়ারল্যান্ড।

পুল ডি— চিন, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা।

India vs Pakistan Hockey World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy