Advertisement
E-Paper

মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার ভারতের

বৃষ্টির জন্য দিল্লিতেও শেষ হল না ভারত-পাকিস্তান ম্যাচ। ডাকওয়ার্থ লুইসে ২ রানের ম্যাচ জিতে নিল পাকিস্তানের মেয়েরা। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। ভারতের কেউই ব্যাট হাতে ক্রিজে টিকে থাকতে পারেননি।

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ২০:৪৪

বৃষ্টির জন্য দিল্লিতেও শেষ হল না ভারত-পাকিস্তান ম্যাচ। ডাকওয়ার্থ লুইসে ২ রানের ম্যাচ জিতে নিল পাকিস্তানের মেয়েরা। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। ভারতের কেউই ব্যাট হাতে ক্রিজে টিকে থাকতে পারেননি। যার ফলে ১০০ রানও তুলতে ব্যর্থ ভারতের মেয়েরা। ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ রান ভেদা কৃষ্ণমূর্তির ২৪। জবাবে ব্যাট করতে নেমে এই রান তোলা খুব কঠিন ছিল না পাকিস্তানের জন্য। কিন্তু বাধা হয়ে দাঁড়াল প্রবল বৃষ্টি। তাও শেষ হাসি হাসল পাকিস্তানই।

কলকাতায় যখন ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংশয় তখন দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল খেলা। ১৬ ওভারে ততক্ষণে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ৭৭ রান। ডাকওয়ার্থ লুইসে ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিল পাকিস্তান। একটি উইকেট পেলেন ঝুলন, রাজেশ্বরী, শিখা পাণ্ডে ও হরমনপ্রীত কাউর।

India Pakistan Cricket wt20
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy