Advertisement
E-Paper

৫ কোটি টাকা বোনাস ঘোষণা করে সৌরভ বললেন ‘ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় জয়’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের পর বিসিসিআই সভাপতি সৌরভ টুইট করে রাহানেদের অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৪:৫১
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তাঁর হাত ধরে ভারতীয় ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়েছিল। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় উচ্ছ্বসিত অজিঙ্ক রাহানেদের নতুন ইতিহাসে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের পর বিসিসিআই সভাপতি সৌরভ টুইট করে রাহানেদের অভিনন্দন জানিয়েছেন। সৌরভ লিখেছেন, ‘‘অনবদ্য জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকে খুব ভাল করেছে।’’

একই সঙ্গে দলের জন্য ৫ কোটি টাকা বোনাসও ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। ওই টুইটেই সৌরভ লেখেন, ‘‘দলের জন্য বিসিসিআই ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করছে। যদিও এই জয়ের তাৎপর্য কোনও সংখ্যা দিয়ে বোঝানো যাবে না।’’

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসিয়ে সৌরভ মাত্র কয়েকদিন আগে বাড়িতে ফিরেছেন। ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠকুরদের দু্র্দান্ত পারফরমেন্স তাঁকে আরও দ্রুত সুস্থ করে তুলবে।

India Cricket Australia Team India Sourav Gangopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy