Advertisement
E-Paper

কোন ভারতীয় স্পিনারকে ছুটিতে যেতে বলছেন গ্রেম সোয়ান?

তিনি মনে করেন অক্ষর এমন জামকালো পারফরম্যান্স করার পর জাডেজার টেস্ট দলে ফেরা বেশ কঠিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৫:৫০
রবীন্দ্র জাডেজার ফেরা সংশয় প্রকাশ করলেন গ্রেম সোয়ান।

রবীন্দ্র জাডেজার ফেরা সংশয় প্রকাশ করলেন গ্রেম সোয়ান। ফাইল চিত্র

রবীন্দ্র জাডেজাকে এক সপ্তাহ ছুটিতে যাওয়ার পরামর্শ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার গ্রেম সোয়ান। টেস্টে অভিষেক ঘটানোর পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন অক্ষর পটেল। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে ইতিমধ্যেই ১৮ উইকেটে নিয়ে ফেলেছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে আমদাবাদে গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিনি দাপট দেখান। নিয়েছিলেন ৩২ রানে ৫ উইকেট। তাই অক্ষরে মজেছেন গ্রেম সোয়ান। তিনি মনে করেন অক্ষর এমন জামকালো পারফরম্যান্স করার পর জাডেজার টেস্ট দলে ফেরা বেশ কঠিন।

গত অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন জাড্ডু। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করলেও তিনি কবে দলে ফিরবেন, সেটা বলা যাচ্ছে না। এর সঙ্গে যোগ হয়েছে অক্ষরে দাপুটে বোলিং।

তাই সোয়ান বেশ মজা করে বলছেন, “আমি জাডেজার বড় ভক্ত। কিন্তু অক্ষর যা খেল দেখাল, তাতে জাডেজাকে আপাতত এক সপ্তাহ ছুটিতে যেতে হবে বলে মনে হচ্ছে। কারণ অক্ষর যে ভাবে নিজেকে মেলে ধরেছেন, তাতে ওকে ছেঁটে ফেলা বেশ মুশকিল।”

India Cricket Ravindra Jadeja England Graeme Swann Axar Patel India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy