Advertisement
E-Paper

বিয়ের প্রস্তুতির জন্য চতুর্থ টেস্ট ম্যাচে নেই বুমরা

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিচ্ছেন ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ২৩:২৮

ছবি টুইটার

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিচ্ছেন ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরা। ব্যাক্তিগত কারণে ছুটি নেওয়ার কথা জানালেও বিসিসিআই সুত্রের খবর, বিয়ের জন্যই ছুটির আবেদন করেছেন ভারতীয় দলের পেসার। শোনা যাচ্ছে অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি।

বিসিআইয়ের এক কর্তা জানান, ‘‘বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিয়েছেন বুমরা।’’ এই সিরিজে দুটি ম্যাচ খেলেছেন ডানহাতি এই পেসার। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। চলতি সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন বুমরা। মোট ১৯ টি টেস্টে ৮২ উইকেট পেয়েছেন ভারতের এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে শেষ ম্যাচ অন্তত ড্র করতে হবে বিরাট কোহালির ভারতকে।

BCCI Jasprit Bumrah ECB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy