সিরিজে ৩২ উইকেট নেওয়ার সঙ্গে চিপকের দ্বিতীয় টেস্টে জমকালো মেজাজে ১০৬ রান। স্বভাবতই সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। স্বামীর এই সাফল্যে গর্বিত তাঁর ঘরণী প্রীতি। যদিও এ বার তিনি অফ স্পিনারের কাছে এক আবদার করে বসলেন। বুঝিয়ে দিলেন অশ্বিনের ঘরে ফেরার সময় হয়েছে।
টুইটারে প্রীতি লিখেছেন, ‘অনেক হয়েছে। এ বার জৈব বলয় ভেঙে ঘরে ফিরে এসো।’ করোনা বড় বালাই। তাই বাকিদের মত গত বছর আইপিএল থেকে জৈব বলয়ে থাকতে শুরু করেন অশ্বিন। এরপর অস্ট্রেলিয়া সফর শেষ করে এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও নিয়ম অনুসারে বলয়ের মধ্যেই থাকতে হয়েছিল। ফলে প্রীতির ধৈর্যের বাঁধ ভাঙা স্বাভাবিক। তাই স্বামীর কাছে এমন আবদার করে বসলেন।
❤️ now break the bubbbubble and come home already. @ashwinravi99 pic.twitter.com/Lb09OOLOSe
— Prithi Ashwin (@prithinarayanan) March 6, 2021