লর্ডস টেস্টে দুরন্ত বোলিং করে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মহম্মদ সিরাজ। দুই ইনিংস মিলিয়ে মোট আট উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিংয়ের জোরেই ইংল্যান্ডের ইনিংস মুড়িয়ে ফেলতে পেরেছে ভারত।
তবে প্রতিটি উইকেট নেওয়ার পর সিরাজের উচ্ছ্বাস নিয়ে বেশি চর্চা হয়েছে। ইংরেজদের ফিরিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করানোর ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন সিরাজ। তাঁর শহরে হায়দরাবাদের ক্রিকেটপ্রেমীরা সেই উচ্ছ্বাসের ভঙ্গিমা নিয়ে বানিয়ে ফেলেছেন একটি কাট-আউট!
Siraj is a Superstar, Miyan getting all the love from the cricket fans. pic.twitter.com/aKG9l00181
— Johns. (@CricCrazyJohns) August 19, 2021
টুইটারে এক ভক্ত একটি ছবি পোস্ট করেছেন। সেখানে নীল জার্সি পরা সিরাজের বিরাট মাপের কাট-আউট দেখা যাচ্ছে রাস্তায়। সঙ্গে পরিচিত সেই ভঙ্গিমা। সেই ছবি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে।
ম্যাচের পর উচ্ছ্বাসের ভঙ্গিমা নিয়ে মুখ খুলেছিলেন সিরাজ। জানিয়েছিলেন, সমালোচনার জবাব দিতেই মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস করছিলেন তিনি।