Advertisement
E-Paper

বিশ্বকাপ খেলতে আমেরিকার উদ্দেশে রওনা দিলেন রোনাল্ডো! সমর্থকদের দেওয়া বার্তায় কী বললেন ক্রিশ্চিয়ানো?

আমেরিকার উদ্দেশে রওনা দিল পর্তুগাল। শুক্রবার লিসবন থেকে গোটা দল ফ্লোরিডার পাম বিচের উদ্দেশে রওনা দিয়েছে। সেখানেই ঘাঁটি গাড়ছে পর্তুগাল। যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কী বললেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২৩:১০
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

আমেরিকার উদ্দেশে রওনা দিল পর্তুগাল। শুক্রবার লিসবন থেকে গোটা দল ফ্লোরিডার পাম বিচের উদ্দেশে রওনা দিয়েছে। সেখানেই ঘাঁটি গাড়ছে পর্তুগাল। যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানালেন, এই দল নিয়ে তিনি খুবই আশাবাদী। ভাল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

লিসবন থেকে রওনা হওয়ার আগে রোনাল্ডো বলেন, “অনেক আশা নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি। প্রস্তুতি ভাল হয়েছে। অনেক পরিশ্রম করেছি সকলে মিলে। আমি ইতিবাচক। বিশ্বাস করি যে সব কিছু ঠিকঠাক যাবে এবং আমরা ভাল মানের খেলা উপহার দেব।”

দলের তরুণ প্রজন্মের ফুটবলারদেরও প্রশংসা করেছেন রোনাল্ডো। জানিয়েছেন, এই তরুণ ফুটবলারদের নিয়ে আশা দেখা যেতে পারে। রোনাল্ডোর কথায়, “একটা দারুণ প্রজন্ম পেয়েছি আমরা। পর্তুগালের মানুষকে অনেক খুশি এনে দেবে ওরা। আমাদের কাছে প্রধান লক্ষ্য হল প্রথম ম্যাচে ভাল খেলে শুরুটা ভাল করা। এর পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ নিয়ে ভাবতে হবে। গ্রুপের শীর্ষে শেষ করে একটা একটা ম্যাচ ধরে ধরে এগোতে হবে।”

বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে ১৭ জুন। হিউস্টনে কঙ্গোর বিরুদ্ধে নামবে তারা। পরের ম্যাচ দু’টি খেলবে উজ়বেকিস্তান এবং কঙ্গোর বিরুদ্ধে। ৪১ বছর বয়সি রোনাল্ডো ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৮ ঘণ্টা আগে
Cristiano Ronaldo Portugal Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy