Advertisement
E-Paper

সোমালিয়ার রেফারির সঙ্গে যোগ রয়েছে জঙ্গি সংগঠনের, দাবি ট্রাম্প প্রশাসনের, ওমরকে ‘পুরস্কার’ দিল উয়েফা

আমেরিকায় ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে সোমালিয়ার রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে। তিনি দেশেও ফিরে গিয়েছেন। এ বার ট্রাম্প প্রশাসন জানাল, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে আরতানের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৪৩
football

দেশে ফেরার পর সোমালিয়ার রেফারি আরতান। ছবি: রয়টার্স।

আমেরিকায় ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে সোমালিয়ার রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে। তিনি দেশেও ফিরে গিয়েছেন। এ বার ট্রাম্প প্রশাসন জানাল, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে আরতানের। সেই প্রমাণও নাকি পাওয়া গিয়েছে। এ দিকে, আরতানকে সুপার কাপের রেফারি নিয়োগ করে ঘুরিয়ে ফিফাকে কটাক্ষ করেছে উয়েফা।

আরতানের ফেরত পাঠানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, তাঁর সঙ্গে একাধিক সন্দেহজনক জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ রয়েছে। পরীক্ষা করে সোমালিয়ার রেফারির থেকে কিছু ঘৃণ্য তথ্য পাওয়া গিয়েছে, যা থেকে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ মিলেছে। সঙ্গে সঙ্গে তাঁকে অভিবাসন নীতি অনুযায়ী বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যাঘাত হওয়ার সামান্যতম ঝুঁকি রয়েছে, এমন কোনও ব্যক্তিকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আরতান আফ্রিকার সেরা রেফারি হিসাবে গত বছর নির্বাচিত হয়েছেন। এত ভাল একজন রেফারিকে আমেরিকা থেকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে সমালোচনা শুরু হয়েছে। তাঁকে সুপার কাপ ফাইনালের রেফারি হিসাবে ঘোষণা করেছে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা। তারা ফিফাকে কটাক্ষ করে জানিয়েছে, ফুটবল মানুষকে ঐক্যবদ্ধ করে। তাই এই দায়িত্ব দিয়ে উয়েফা আরতানের দক্ষতাকে সম্মান জানাতে চায়। ১২ অগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে প্যারিস সঁ জরমঁ এবং অ্যাস্টন ভিলার মধ্যে সুপার কাপের ম্যাচ খেলা হবে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
referee Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy