Advertisement
E-Paper

India vs England 2021: টেস্ট চ্যাম্পিয়নশিপ অতীত, ছুটি নয়, জিমে মন দিলেন মহম্মদ শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শামি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১১:২০
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শামি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শামি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন অতীত। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে ২০ দিনের ছুটি রয়েছে ভারতীয় দলের। তবে মহম্মদ শামি মন দিলেন জিমে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের জ্বালা যেন তিনি মিটিয়ে নিতে চান ইংল্যান্ডের বিরুদ্ধে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন শামি। তাঁর বলে বেশ বেগ পেতে হয়ে ছিল কিউইদের। তবে দলের হার বাঁচাতে পারেননি এই পেসার। তাঁর গতি এবং সুইং নাজেহাল করেছে কিউই ব্যাটসম্যানদের। শামির ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। পায়ের জোর বাড়ানো, ওজন তোলা, সাইকেল চালানোর মতো অনুশীলন করতে দেখা যায় তাঁকে।

৪ অগস্ট থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। তার আগে ২০ দিনের ছুটি দেওয়া হয়েছিল ভারতীয় দলকে। এই মুহূর্তে লন্ডনে রয়েছে ভারতীয় দল। সেখানেই জিমে অনুশীলনে মগ্ন শামি।

test cricket Mohammed Shami india vs england Team India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy