Advertisement
E-Paper

India vs England 2021: টেস্ট শুরুর আগের দিন বাতিল হয়ে গেল কোহলীদের অনুশীলন

রবিবার রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৫
বাতিল হয়ে গেল বিরাট কোহলীদের অনুশীলন।

বাতিল হয়ে গেল বিরাট কোহলীদের অনুশীলন। ছবি: টুইটার থেকে

শুক্রবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টের আগে করোনা আক্রান্ত এক সাপোর্ট স্টাফ। সেই কারণে বাতিল হয়ে গেল বিরাট কোহলীদের অনুশীলন।

বৃহস্পতিবার ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিসিসিআই-এর তরফে এমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআই-কে। কোন সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা যায়নি। ক্রিকেটারদের নিজেদের ঘরে থাকতে বলা হয়েছে।

রবিবার রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফিজিয়ো নিতিন পটেলও করোনা আক্রান্ত হয়েছেন। লন্ডনে নিভৃতবাসে রয়েছেন তাঁরা।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এমন অবস্থায় পঞ্চম টেস্ট হবে কি না সেই নিয়েও সংশয় রয়েছে।

India vs England 2021 Team India Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy