Advertisement
E-Paper

India vs England 2021: রুটদের শেষ করার জন্য ৬০ ওভার যথেষ্ট ছিল, মনে করছেন বিরাট কোহলী

পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর মনে হয়নি বিরাট কোহলীরা জিততে পারবেন। উল্টে ম্যাচ বাঁচাতে পারবেন কিনা, সেই প্রশ্ন উঠেছিল। তবে দিনের শেষে শেষ হাসি হাসলেন ভারত অধিনায়কই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০১:০০
জয়ের উচ্ছাস বিরাটের।

জয়ের উচ্ছাস বিরাটের।

লর্ডসের মাটিতে আরও একটা টেস্ট জয়। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর মনে হয়নি বিরাট কোহলীরা জিততে পারবেন। উল্টে ম্যাচ বাঁচাতে পারবেন কিনা, সেই প্রশ্ন উঠেছিল। তবে দিনের শেষে শেষ হাসি হাসলেন ভারত অধিনায়কই।

৬০ ওভার বোলাদের হাতে দিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন বিরাট। এই সিদ্ধান্ত নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাদের মনে হয়েছিল ৬০ ওভার যথেষ্ট সময় ইংল্যান্ডের দশ উইকেট ফেলার জন্য। তবে এই জয় একেবারে আলাদা। প্রথমবার লর্ডসে খেলতে এসে মহম্মদ সিরাজ দারুণ বল করেছে। প্রথম দিকে ওদের কিছু উইকেট পেয়ে যাওয়ায় কাজটা কিছুটা সহজ হয়ে যায়। সোমবার পরের দিকে গোটা স্টেডিয়ামের সমর্থন সামাদের সঙ্গে ছিল। এতে আমাদের উৎসাহ বেড়েছে।’’

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়, স্বাধীনতা দিবসের পরের দিন ইংল্যান্ডকে হারিয়ে গর্বিত বিরাট। তিনি বলেন, ‘‘এই জয় গর্বের। স্বাধীনতা দিবসের পরদিন আমাদের এই জয় দেশবাসী ও ইংল্যান্ডে থাকা সমস্ত ভারতবাসীকে উৎসর্গ করলাম।’’

আরও পড়ুন:

পঞ্চম দিনের শুরুতে ঋষভ পন্থ আউট হওয়ার পর দলের ব্যাটিং এগিয়ে নিয়ে যান মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা। অর্ধশতরান করেন শামি। ম্যাচের শেষে ভারতের জোরে বোলারের ব্যাটিংয়ের প্রশংসা করে বিরাট বলেন, ‘‘আমাদের নীচের দিকের ব্যাটসম্যানরা ভাল ব্যাট করছে। অনেকটা সময় ব্যাটিং কোচের তত্ত্বাবধানে কাটিয়ে নিজেদের আত্নবিশ্বাস ফিরে পাচ্ছে। দ্বিতীয় ইনিংসে শামি আর বুমরা দারুণ ব্যাট করেছে।’’

সিরিজে এগিয়ে গেলেও আত্মতুষ্ট হতে নারাজ ভারত অধিনায়ক। আরও তিনিটি ম্যাচ রয়েছে। সেখানেও দাপট বজায় রাখতে চান ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘আরও তিনটি টেস্ট বাকি রয়েছে। আমাদের বসে থাকলে চলবে না।’’

Virat Kohli Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy