Advertisement
E-Paper

WTC Final 2021: বিশ্বকাপ ফাইনালের বাবা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ, এমনই মত রবি শাস্ত্রীর

ফাইনালের রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ওপর ভরসা রাখছেন শাস্ত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:৪০
১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শাস্ত্রী।

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শাস্ত্রী। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সমস্ত বিশ্বকাপ ফাইনালের বাবা বললেন রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নামার আগে এমনই মন্তব্য করলেন ভারতীয় প্রশিক্ষক।

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শাস্ত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপের বাবা এটা। নিজে ১৯৮৩ সালে বিশ্বকাপ খেলেছি। এটা সব কিছুর থেকে বড়। কঠিন খেলা, এখানে জেতার আনন্দটাই আলাদা। অনেক ক্রিকেটার আছে যারা বিশ্বকাপ জেতেনি। এই ফাইনালে খেলা তাদের কাছে বড় ব্যাপার। ৫ বছর ধরে টেস্টের ক্রমতালিকায় এক নম্বরে থাকা একটা দারুণ সাফল্য।”

ফাইনালের রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ওপর ভরসা রাখছেন শাস্ত্রী। তিনি বলেন, “২ জনের ৬০০-৭০০টি উইকেট রয়েছে। বোলিং আক্রমণে বৈচিত্র্য নিয়ে আসে ওরা।”

Virat Kohli Team India ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy