বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল প্রথম একাদশ ঘোষণা করে দিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে নামবেন শুভমন গিল। জায়গা হয়নি হনুমা বিহারীর।
বোলিংয়ে তিন জোরে বোলার হিসেবে থাকছেন যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি। বিরাট কোহলীরা দুই স্পিনারও খেলাচ্ছেন। দলে থাকছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
হনুমা বিহারী ছাড়াও দলে জায়গা হয়নি উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং ঋদ্ধিমান সাহার।
শুক্রবার থেকে সাদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে এই ম্যাচ হবে।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলী, অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 17, 2021
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h