Advertisement
E-Paper

IPL 2021: অধিনায়কত্ব ছাড়ার কথা ভুলে সোমবার নাইটদের বিরুদ্ধে কোহলী নামছেন ‘বিশেষ কারণে’

সোমবারের ম্যাচের অন্য তাৎপর্য রয়েছে। কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচে বিশেষ নীল জার্সি পরে খেলবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৪
জার্সি উদ্বোধনের দিন কোহলী বলেছিলেন, ‘অন্য ধরনের একটা নীল জার্সি পরব আমরা।’

জার্সি উদ্বোধনের দিন কোহলী বলেছিলেন, ‘অন্য ধরনের একটা নীল জার্সি পরব আমরা।’ ফাইল চিত্র।

ভারতের টি-টোয়েন্টি দল এবং আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ছেন, বিরাট কোহলীর এই জোড়া সিদ্ধান্তে উত্তাল ক্রিকেট দুনিয়া। কিন্তু কোহলীর মাথায় আপাতত শুধুই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ।

সোমবার এই ম্যাচের অন্য একটি তাৎপর্যও রয়েছে কোহলীর কাছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এই ম্যাচে বিশেষ নীল জার্সি পরে খেলবে। কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে পিপিই কিটের রঙে কোহলীদের এই জার্সি তৈরি করা হয়েছে। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি পিছনে ফেলে কোহলী এখন এই বিশেষ জার্সি পরে মাঠে নামার জন্য ছটফট করছেন।

রবিবার অনুশীলনের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলী লিখেছেন, ‘‘একটি বিশেষ কারণে সোমবার আমরা মাঠে নামব। আমাদের প্রথম সারির কোভিড-যোদ্ধাদের কুর্নিশ করব এই ম্যাচে।’’

খেলা হয়ে গেলে আরসিবি-র এই জার্সিগুলি নিলামে তোলা হবে। যে টাকা উঠবে তা টিকা দেওয়ার কাজে লাগানো হবে।

এই জার্সি উদ্বোধনের দিন কোহলী বলেছিলেন, ‘অন্য ধরনের একটা নীল জার্সি পরব আমরা। এটা একটা বার্তা নিয়ে আসবে এবং আরসিবি-র কাছে এটা একটা মাইলফলক। ভারতের টিকা দেওয়ার হার এগিয়ে নিয়ে যেতে এই জার্সিগুলোকে নিলামে তোলা হবে’।

Virat Kohli IPL 2022 RCB KKR COVID Warriors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy