Advertisement
E-Paper

বুমরার থেকেও এগিয়ে কোন জোরে বোলার, কোহলীর দলের একজনকে বাছলেন আশিস নেহরা

এই মুহূর্তে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের নাম নিতে গেলে সবার আগে আসবে যশপ্রীত বুমরার নাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২০:৪১
নেহরার বাজি সিরাজ।

নেহরার বাজি সিরাজ। ফাইল ছবি

এই মুহূর্তে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের নাম নিতে গেলে সবার আগে আসবে যশপ্রীত বুমরার নাম। আইপিএল থেকে উঠে আসা এই বোলার খুব দ্রুত বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন। তার কাছাকাছি আসতে পারেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

তবে আশিস নেহরা নাম নিলেন আর এক জোরে বোলারের যিনি বুমরা, কামিন্সের জায়গা নিতে পারেন। তিনি হলেন মহম্মদ সিরাজ। আরসিবি-র হয়ে উঠে এসে যিনি ইতিমধ্যেই ভারতের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। আরসিবি এবং ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলীরও পছন্দের বোলার তিনি।

নেহরা বলেছেন, “দক্ষতার দিক থেকে দেখলে, তিন-চার বছর ধরেই ওর নাম আমার মাথায় রয়েছে। জোরে বোলারদের কথা বলতে গেলে সকলেই আগে বুমরার নাম করে। কিন্তু দক্ষতা অনুযায়ী সিরাজ সব ধরনের ক্রিকেটেই বুমরার থেকে খুব একটা পিছিয়ে নেই।”

নেহরার সংযোজন, “দু’বছর আগে থেকেই ওকে নিয়ে কথা হচ্ছে। তখন ভারত ‘এ’ দলের হয়ে নিয়মিত ৫-৬টা করে উইকেট নিত। আমি বরাবর বিশ্বাস করে এসেছি লাল বলে ও খুবই ভাল বোলার। টেস্ট ম্যাচের বোলারের পক্ষে সাদা বলের বোলারের জায়গা নেওয়া বেশ সহজ।”

Jasprit Bumrah Ashish Nehra Pat Cummins Mohammed Siraj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy