Advertisement
E-Paper

আইপিএলের আগে কতটা ফিট মহেন্দ্র সিংহ ধোনি, জানালেন চেন্নাইয়ের ফিল্ডিং কোচ

দীর্ঘদিন খেলার বাইরে থাকা মহেন্দ্র সিংহ ধোনি কতটা ফিট সেই নিয়ে কৌতুহল সকলেরই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৩:১৫
চেন্নাইয়ের অনুশীলনে ধোনি।

চেন্নাইয়ের অনুশীলনে ধোনি। ছবি টুইটার

আসন্ন আইপিএলের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন খেলার বাইরে থাকা মহেন্দ্র সিংহ ধোনি কতটা ফিট সেই নিয়ে কৌতুহল সকলেরই।

আগামী ১০ এপ্রিল মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তার আগে টুইটারে এক ভিডিয়ো সিরিজে তাদের ফিল্ডিং কোচ রাজীব কুমার ধোনির প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন।

ভিডিয়োয় রাজীব বলেছেন, “আপনারা জানেন এম এস ধোনি কতটা বুদ্ধিমান। ও নিজের শরীরের ব্যাপারে সব থেকে ভাল বোঝে। নিজের খেলাটা সব থেকে ভাল জানে। ও যে ভাবে বল দেখতে পায়, ৪০ বছরের অন্য কোনও ক্রিকেটার সে ভাবে বল দেখতে পায় না। ওর দায়বদ্ধতাও বাকিদের থেকে অনেক আলাদা।”

এখানেই না থেমে রাজীব যোগ করেছেন, “প্রতি সেশনে ও নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আসে। সেটা নিয়ে কাজ করে। আমরা শুধু দেখছি কী ভাবে ওর থেকে সেরাটা বের করে আনা যায়।”

CSK mahendra singh dhoni IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy