Advertisement
E-Paper

ধোনির খেলা দেখতে আইপিএল লন্ডনে নিয়ে যেতে চান মেয়র সাদিক খান

লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খেলাধুলোর উন্নতির প্রতি নজর দিয়েছেন সাদিক। নিজে ক্রিকেট খেলায় ক্রিকেটের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে তাঁর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৭:৪৯
এমএস ধোনি

এমএস ধোনি ফাইল চিত্র

আইপিএলকে লন্ডনে নিয়ে যেতে চান সেখানের মেয়র সাদিক খান। মহেন্দ্র সিংহ ধোনির খেলা সামনে থেকে না দেখতে পারায় আক্ষেপ রয়েছে তাঁর। লর্ডসে বা লন্ডনের অন্য কোনও মাঠে বিশ্বের সবচেয়ে বড় টি২০ লিগ আয়োজন করতে চান তিনি।

সাদিক বলেন, ‘‘লন্ডনের অনেক ক্রিকেটপ্রেমী রয়েছেন, যাঁরা নিয়মিত আইপিএল দেখেন। এখানে অনেক ভারতীয় আছেন যাঁরা আইপিএল উপভোগ করতে পারছেন না। ভারত যখন ইংল্যান্ড সফরে আসে তখনই আমরা বিরাট কোহলী, রোহিত শর্মা বা যশপ্রীত বুমরাকে খেলতে দেখার সুযোগ পাই। আমি মহেন্দ্র সিংহ ধোনিকেও চেন্নাইয়ের হয়ে লন্ডনে খেলতে দেখতে চাই। এই বিষয়ে বিসিসিআই এর সঙ্গে কথা বলেছে সারে ক্লাব।’’

সারিক এ ব্যাপারে কথা বললেও বিসিসিআইয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খেলাধুলোর উন্নতির প্রতি নজর দিয়েছেন সাদিক। নিজে ক্রিকেট খেলায় ক্রিকেটের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে তাঁর।

london MS Dhoni IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy