প্রথম আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে দলের সতীর্থদের নানা ভাবে তাতানোর চেষ্টা করছেন বিরাট কোহলী। চাইছেন শিবিরের পরিবেশ হালকা রাখতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে উঁকি দিয়ে দেখা গেল, পরিবেশ সত্যিই অনেকটা ফুরফুরে। সম্প্রতি দলের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে গ্লেন ম্যাক্সওয়েল এবং যুজবেন্দ্র চহালের খুনসুটি সেটাই দেখিয়ে দিয়েছে। দেখা গিয়েছে, ম্যাক্সওয়েলকে বল না করার জন্য অনুশীলনে শিবির বদলে নিয়েছেন চহাল।
গত বার পঞ্জাব দলে খেলে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরেও এ বার সাড়ে ১৪ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কিনেছে আরসিবি। অনুশীলন শেষে অস্ট্রেলীয় ব্যাটসম্যান পিছনে লাগলেন চহালের। শুরুটা যদিও করেছিলেন চহালই। ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসা করেন, “গত দু’মাসে আমার বোলিংয়ে ক’টা ক্যাচ নিয়েছ তুমি?” ম্যাক্সওয়েল উত্তর দেন, “অনেকগুলো।” তারপরেই চহালকে পাল্টা প্রশ্ন করেন, “এ বার তুমি বলো, আমার বলে ক’টা ক্যাচ নিতে পারবে তুমি?” একটু ইতস্তত করে চহাল বলেন, “অন্তত একটা নিতে পারব।”
পাল্টা ম্যাক্সওয়েল হাসতে হাসতে বলেন, “একটাও নিতে পারবে না।” তারপরই ম্যাক্সওয়েলের জবাব, “আমাকে যাতে বোলিং করতে না হয়, তার জন্য তুমি অনুশীলনে শিবির বদলে নিয়েছ?” শুনে হাসতে থাকেন চহালও।
MI vs RCB Game Day Preview
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 9, 2021
Virat, AB, Maxi, Yuzi, and the coaches talk about the all-important season opener against Mumbai Indians, on @myntra presents Game Day.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/yVJj1j8pyh