Advertisement
E-Paper

হারের হ্যাটট্রিক, তবু রাসেলদের ওপর অগাধ আস্থা শাহরুখ খানের

শুধু শাহরুখ নন, কেকেআর-এর লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক অইন মর্গ্যানও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১০:৩২
কেকেআর ম্যাচ জিতবেই, মনে করছেন শাহরুখ।

কেকেআর ম্যাচ জিতবেই, মনে করছেন শাহরুখ।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রায় জিতিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেলরা। কলকাতা নাইট রাইডার্সের হারের কারণ অবশ্যই পাওয়ার প্লে-তে রান করতে না পারা। শাহরুখ খানও টুইট করে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন। তাঁর বিশ্বাস পরবর্তী ম্যাচে ঠিক ফিরে আসবে কেকেআর।

বুধবার প্রথমে ব্যাট করে ফ্যাফ দু’প্লেসির দাপটে ২২০ রান তোলে চেন্নাই। সেই বিপুল রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে কলকাতার। দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল মিলে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। পরে প্যাট কামিন্সের ঝোড়ো ইনিংসে ভর করে প্রায় ম্যাচ জিতে গিয়েছিল কলকাতা। শাহরুখ টুইট করে লেখেন, ‘দারুণ খেললে কেকেআর। পাওয়ার প্লে-র অংশটা ভুলতে পারলে ভাল হতো। দারুণ খেললে রাসেল, কার্তিক এবং কামিন্স। এটাকেই অভ্যেস বানিয়ে ফেল। আমরা ফিরে আসবই’।

শুধু শাহরুখ নন, কেকেআর-এর লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক অইন মর্গ্যানও। প্রথম ৫ ব্যাটসম্যান ১০ রানও করতে পারেনি, তার পরেও যে ভাবে লড়াই করেছেন রাসেলরা তার প্রশংসা করেছেন নাইট অধিনায়ক।

KKR Andre Russell Shahrukh Khan IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy