Advertisement
E-Paper

চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া শ্রেয়স আইয়ার সমর্থকদের জন্য বার্তা দিলেন

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। এরপর আর ফিল্ডিং করতেও নামতে পারেননি তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ২১:৪২
আহত হয়ে মাঠ ছাড়ছেন শ্রেয়স

আহত হয়ে মাঠ ছাড়ছেন শ্রেয়স ছবি টুইটার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। এরপর আর ফিল্ডিং করতেও নামতে পারেননি তিনি। বৃহস্পতিবার জানা যায় আইপিএলে খেলতে পারবেন না তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই বিমর্ষ শ্রেয়স অনুরাগীরা। দ্রুত সেরে উঠুন প্রতিভাবান এই ব্যাটসম্যান। এটাই প্রার্থনা করছেন তাঁরা। অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিলেন শ্রেয়স।

টুইট করে তিনি লেখেন, ‘আমি আপনাদের বার্তা নিয়মিত পড়ছি, আপনাদের ভালবাসা ও সমর্থন পেয়ে আমি অভিভূত। আপনাদের আন্তরিক ধন্যবাদ। কথায় আছে আঘাত যতটা গভীর হয়, ফিরে আসাটাও ততই শক্তিশালী হয়। আমিও দ্রুত ফিরে আসব।’

দিল্লি ক্যাপিটালস কর্ণধার পার্থ জিন্দল প্রথমে টুইট করে আইপিএলে শ্রেয়সের না থাকার কথা জানান। গত মরসুমেও অধিনায়কের দায়িত্ব পালন করা শ্রেয়স এবার খেলতে না পারায় বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন:

IPL Shreyas Iyer Delhi capitals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy