Advertisement
E-Paper

ম্যাক্সওয়েলের জন্য কোনও পরিকল্পনাই ছিল না কেকেআর-এর, স্বীকার করলেন কোচ ম্যাকালাম

রবিবার আইপিএল-এর তৃতীয় ম্যাচে আরসিবি-র কাছে ৩৮ রানে হারতে হয়েছে কেকেআর-কে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৭:৩৫
মারমুখী ম্যাক্সওয়েল।

মারমুখী ম্যাক্সওয়েল। ছবি আইপিএল

রবিবার আইপিএল-এর তৃতীয় ম্যাচে আরসিবি-র কাছে ৩৮ রানে হারতে হয়েছে কেকেআর-কে। তবে হারের থেকে বড় প্রশ্ন উঠেছে অধিনায়ক অইন মর্গ্যানের রণনীতি নিয়ে। ছন্দে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের সামনে কেন তিনি বরুণ চক্রবর্তীকে আনলেন, সেই প্রশ্ন এখনও করে চলেছেন সমর্থকরা। মর্গ্যানের দায়সারা উত্তরও তাঁদের পছন্দ নয়।

তবে কোচ ব্রেন্ডন ম্যাকালাম স্বীকার করে নিয়েছেন যে ম্যাক্সওয়েলের জন্য রবিবার কোনও পরিকল্পনা করেই তাঁরা নামেননি। বলেছেন, “অতীতে ম্যাক্সওয়েল ছন্দে থাকত না। তাই কখনওই ওর বিরুদ্ধে কোনও পরিকল্পনা করে নামিনি। এ বার ও যেন অনেক বেশি তরতাজা। এর আগে বিগ ব্যাশ এবং অস্ট্রেলিয়াতে ওকে সফল হতে দেখেছি। পরের বার ওর মুখোমুখি হওয়ার সময় নির্দিষ্ট পরিকল্পনা থাকবে আমাদের।”

কেকেআর বোলারদের ছত্রভঙ্গ করে দিয়ে অর্ধশতরান করেন ম্যাক্সওয়েল। বারবার বোলিং বদলেও অজি ব্যাটসম্যানকে রোখার উপায় খুঁজে পাননি মর্গ্যান। ম্যাকালামের কথায় জানা গেল, ম্যাক্সওয়েলের বিরুদ্ধে পরীক্ষায় প্রস্তুতি ছাড়াই নেমেছিল কেকেআর!

KKR RCB Brendon McCullum Glenn Maxwell IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy