Advertisement
E-Paper

দিল্লির কাছে হেরে গিয়ে শিশিরকে কাঠগড়ায় তুললেন পঞ্জাব কিংসের ময়াঙ্ক

গত মরসুমে ভাল খেললেও চলতি আইপিএল-এ ছন্দে পাওয়া যাচ্ছিল না ময়াঙ্ক আগরওয়ালকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৫:১৫
দিল্লির বিরুদ্ধে ময়াঙ্ক।

দিল্লির বিরুদ্ধে ময়াঙ্ক। ছবি আইপিএল

গত মরসুমে ভাল খেললেও চলতি আইপিএল-এ ছন্দে পাওয়া যাচ্ছিল না ময়াঙ্ক আগরওয়ালকে। প্রথম দুটি ম্যাচে সাফল্য পাননি। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই তিনি ছন্দে। ৩৬ বলে ৬৯ করে পঞ্জাবকে ১৯৫ রান তুলতে সাহায্য করেছেন। যদিও ম্যাচে হেরে গিয়েছে পঞ্জাব। তবে ময়াঙ্কের ইনিংস প্রশংসিত হয়েছে।

স্কোরবোর্ডে বড় রান তুলেও হারতে হয়েছে পঞ্জাবকে। এর পিছনে শিখর ধওয়নের ইনিংস এবং দিল্লির বোলারদের কৃতিত্ব দিলেন ময়াঙ্ক। বলেছেন, “আমার মতে, রান ভালই উঠেছিল। দিল্লি শিশিরের সাহায্য পেয়েছে। ভাল ব্যাটিং করেছে ঠিকই। কিন্তু শিশিরই দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের ডেথ বোলিংও ভাল হয়েছিল।”

পাশাপাশি ম্যাচের পর ময়াঙ্ক জানিয়েছেন, গত বছরের থেকে পরিকল্পনায় কোনও বদল আনেননি তিনি। বলেছেন, “নিজের খেলা নিয়ে খুব বেশি ভাবি না। গত বছরের মানসিকতাই ধরে রেখেছি। গত ম্যাচে ভাল বলে ফিরে গিয়েছিলাম। কিন্তু ব্যর্থতা মাথায় রাখিনি। যেটা করে সাফল্য পেয়েছি সেই খেলাটাই ধরে রেখেছি।” তাঁর সংযোজন, “নেটে ভাল ব্যাটিং করছিলাম। ছন্দ পাচ্ছিলাম। অতীতের ব্যর্থতা মাথায় রাখিনি। সাফল্য পেয়ে খুশি।”

mayank agarwal IPL 2021 Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy