Advertisement
E-Paper

২ উইকেট নিয়ে ফর্মে ফেরা চাহাল জানালেন কলকাতাকে হারানোর ছক

রান না দেওয়ার চেষ্টা করাই ছিল বিরাট কোহলীর দলের অন্যতম সেরা বোলারের লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২১:৩৫
উইকেট পেয়ে উচ্ছ্বসিত চহাল

উইকেট পেয়ে উচ্ছ্বসিত চহাল ছবি টুইটার

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৫ রানে জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরের স্পিনার যুজবেন্দ্র চহাল। ৪ ওভার বল করে ৩৪ রানে ২ উইকেট তুলে নেন তিনি। রান না দেওয়ার চেষ্টা করাই ছিল বিরাট কোহলীর দলের অন্যতম সেরা বোলারের লক্ষ্য। এদিন তা স্পষ্ট করে চহাল বলেন, ‘‘আমি ব্যাটসম্যানকে আটকে রাখার চেষ্টা করছিলাম। চেন্নাইয়ের মাঠে বল ভাল ঘুরছিল। এরপর আমরা মুম্বই যাব। সেখানেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সেখানেও ভাল বল করতে পারব।’’

ম্যাচ শেষে চহাল বলেন, ‘‘ভাল বল করতে পেরে এবং উইকেট তুলতে পেরে দারুণ লাগছে। রাসেলকে আউট করা আমার লক্ষ্য ছিল। রাসেলের বড় শট আটকাতে বাইরের দিকে বল করছিলাম কারণ অপর প্রান্ত অনেকটা ছোট ছিল।’’

প্রথমে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং-এর ওপর ভর করে ২০৪ রান তোলে তারা। জবাবে ১৬৬ রানেই শেষ হয় কেকেআর-এর ইনিংস। বুধবার মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলীরা।

KKR RCB Yuzvendra Chahal IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy