Advertisement
E-Paper

এক ম্যাচেই কলকাতার মোহভঙ্গ হল লিটনে, বাংলাদেশ তারকাকে ছেঁটে ফেলল কেকেআর

লিটন দাসকে একটি ম্যাচ খেলিয়েই বসিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে টস করতে এসেই অধিনায়ক নীতীশ রানা এই খবর জানালেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৯:১৫
litton das

লিটন বাদ প্রথম একাদশ থেকে। — ফাইল চিত্র

আশঙ্কাই সত্যি হল। লিটন দাসকে একটি ম্যাচ খেলেই বসিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার ইডেন গার্ডেন্সে টস করতে এসেই অধিনায়ক নীতীশ রানা এই খবর জানালেন। বাংলাদেশের লিটনের বদলে দলে এলেন ডেভিড উইজ়া। এই প্রথম তিনি এ বারের আইপিএলে সুযোগ পেলেন। এ ছাড়া দলে এসেছেন নারায়ণ জগদীশন। বাদ পড়েছেন মনদীপ সিংহ।

আগের ম্যাচে কেকেআরকে সবচেয়ে হতাশ করেছেন লিটন। কেন তিনি কলকাতায় এলেও নামানো হচ্ছে না তা নিয়ে অনেক জল্পনা হচ্ছিল। দিল্লির বিরুদ্ধে লিটন দলে সুযোগ পেয়েও কিছুই করতে পারেননি। ব্যাট করতে নেমে প্রথম বলে চার মারেন। কিন্তু তৃতীয় বলেই আড়াআড়ি কোনও মতে শট খেলতে গিয়ে লোপ্পা ক্যাচ দিয়ে বসেন।

উইকেটকিপিংয়ের সময়ে তো আরও খারাপ হয়েছে তাঁর পারফরম্যান্স। একটি সহজ ক্যাচ ছেড়েন। দু’টি স্টাম্পিং মিস করেন। তার মধ্যে অক্ষর পটেলকে অনেকটা সময় পেয়েও যে ভাবে স্টাম্প করতে ব্যর্থ হন, তা দেখে অনেকেই বিস্মিত। তাঁর মতো অভিজ্ঞ উইকেটকিপারের থেকে এটা কেউই আশা করেননি।

লিটন না থাকায় কলকাতাকে ওপেনিং জুটি আবার বদলাতে হবে। জগদীশন দলে আসায় তিনিই জেসন রয়ের সঙ্গে ওপেনিং করতে পাঠানো হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উইকেটকিপারের দায়িত্বও তিনি সামলাবেন।

Litton Das KKR IPL 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy