Advertisement
E-Paper

ঘরের মাঠে আফগান স্পিন পড়তে ব্যর্থ সঞ্জুরা, জয়ের জন্য হার্দিকদের চাই ১১৯ রান

আমদাবাদে গিয়ে গুজরাতকে হারিয়ে এসেছিলেন সঞ্জুরা। কিন্তু আইপিএলের প্রথম সাক্ষাতের মতো পারফরম্যান্স ঘরের মাঠে করতে পারলেন না। হার্দিকদের বোলিংয়ের সামনে ধস নামল রাজস্থানের ইনিংসে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ২১:১১
picture of Rashid Khan

ঘরের মাঠে রশিদের স্পিনের উত্তর খুঁজে পেল না রাজস্থান। ছবি: আইপিএল।

আইপিএলের অন্যতম সেরা দু’দলের লড়াই যতটা হাড্ডাহাড্ডি হবে মনে করা হয়েছিল, তা হল না প্রথমার্ধে। বলা ভাল বেশ এক পেশেই হল প্রথমার্ধ। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বোলারদের দাপটে ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় ঘটল গত বারের রানার্স রাজস্থান রয়্যালসের।

টস জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে বড় রানের লক্ষ্য দিতে চেয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা তাঁর সেই ভাবনায় জল ঢেলে দিল। সঞ্জু ছাড়া ২২ গজে কেউ দাঁড়াতেই পারলেন না সে ভাবে। দ্বিতীয় ওভার থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করে রাজস্থান। জস বাটলার (৮), যশস্বী জয়সওয়াল (১১), দেবদত্ত পাড়িক্কালরা (১২) দলকে ভরসা দিতে পারলেন না। রবিচন্দ্রন অশ্বিনকে (২) পিঞ্চ হিটার হিসাবে নামানোর পরিকল্পনাও সফল হল না রাজস্থানের। পরের ব্যাটাররা কেউই দু’অঙ্কের রান করতে পারলেন না।

এক কিছুটা লড়াই করলেন সঞ্জু। তাঁর ব্যাট থেকে এল ২০ বলে ৩০ রান। ৩টি চার এবং ১টি ছয় মারলেন তিনি। শেষ দিকে ট্রেন্ট বোল্ট আগ্রাসী ব্যাটিং করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। ১১ বলে ১৫ রান করলেন তিনি। তাতে অবশ্য বিশেষ লাভ হল না। রাজস্থানের ইনিংস শেষ হল ১৭.৫ ওভারে ১১৮ রানে।

শুক্রবার বল হাতে জ্বলে উঠলেন রশিদ খান। ১৪ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। ২৫ রান দিয়ে ২ উইকেট নুর আহমেদের। দুই আফগান স্পিনারকে সামলাতে পারলেন না রাজস্থানের ব্যাটাররা। উইকেটের দু’প্রান্ত থেকে তাঁদের বুদ্ধ করে ব্যবহার করলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক, জস লিটল, মহম্মদ শামি।

IPL 2023 Gujarat Titans Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy