Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইন বেছে নিল কলকাতা-রাজস্থান ম্যাচের সেরা মুহূর্ত

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২২ ২৩:৩৮
ব্যাট হাতে সফল রিঙ্কু সিংহ।

ব্যাট হাতে সফল রিঙ্কু সিংহ। ছবি: আইপিএল

কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচের সেরা মুহূর্ত তৈরি হল টস হওয়ার আগেই। রিঙ্কু সিংহের হাত থেকে ম্যাচের টুপি নিলেন অনুকুল রায়। কলকাতার হয়ে প্রথম বার খেলতে নামলেন অনুকুল। কিন্তু তাঁর হাতে যিনি ম্যাচের টুপি তুলে দিয়েছেন সেই রিঙ্কুই ম্যাচে বড় ভূমিকা নিলেন কলকাতাকে জেতাতে।

আনন্দবাজার অনলাইনের বিচারে সেরা মুহূর্ত হয়ে রইল রিঙ্কুর হাত থেকে অনুকুলের টুপি পাওয়া। কলকাতার হয়ে অভিষেক ম্যাচে অনুকুল ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে নেন একটি উইকেট। করুণ নায়ারকে ফিরিয়ে দেন তিনি। অন্য দিকে রিঙ্কু ২৩ বলে ৪২ রান করে ম্যাচের সেরা হলেন।

এই জয়ের ফলে সাত নম্বরে উঠে এল কলকাতা। আইপিএলে লিগের লড়াই জমে যেতে পারে নীচের দিকে থাকা দলগুলি জিততে শুরু করলে।

IPL 2022 KKR Rinku Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy