Advertisement
E-Paper

IPL 2022: কলকাতা-গুজরাত ম্যাচের সেরা চাল বেছে নিল আনন্দবাজার অনলাইন

গুজরাতের তোলা ১৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিরাট সমস্যায় পড়েছিল কলকাতা। ৩৪ রানের মধ্যে তাড়া হারিয়ে ফেলে চারটি উইকেট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২০:০৭
ম্যাচের সেরা চাল কোনটি

ম্যাচের সেরা চাল কোনটি ছবি পিটিআই

কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচের সেরা চাল বেছে নিল আনন্দবাজার অনলাইন। ১৩তম ওভারে রশিদ খানের বদলে যশ দয়ালকে বল করতে আনাই ম্যাচের সেরা চাল হিসেবে বিবেচিত হয়েছে।

গুজরাতের তোলা ১৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিরাট সমস্যায় পড়েছিল কলকাতা। ৩৪ রানের মধ্যে তাড়া হারিয়ে ফেলে চারটি উইকেট। ফিরে গিয়েছিলেন শ্রেয়স আয়ারও। কিন্তু কলকাতাকে ধীরে ধীরে টেনে তুলছিলেন রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার। পঞ্চম উইকেটে দু’জনে মিলে তুলে ফেলেছিলেন ৪৫ রান। বেশ কিছু দর্শনীয় শট দেখা যায় তাঁর ব্যাট থেকে।

কোনও বোলারকে দিয়ে কাজ হচ্ছে না দেখে গুজরাত অধিনায়ক রশিদের বলে নিয়ে আসেন তরুণ বোলার যশ দয়াল। তাঁর বলে অফের দিকে চালাতে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে। ২৮ বলে ৩৫ রান করে ফিরে যান রিঙ্কু। ওই সময় জুটি না ভাঙলে ম্যাচ কলকাতার দিকে ঘুরে যেতেও পারত। ফলে সেটিই ম্যাচের সেরা চাল হিসেবে বেছে নিল আনন্দবাজার অনলাইন।

KKR Gujarat Titans IPL 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy