Advertisement
E-Paper

Shubman Gill: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে লখনউ-গুজরাত ম্যাচের সেরা শুভমন গিল

গুজরাতের কোনও ব্যাটারই তেমন রান পেলেন না লখনউয়ের বিরুদ্ধে। সে কারণেই লখনউয়ের বিরুদ্ধে আরও বেশি গুরুত্বপূর্ণ শুভমনের ৬৩ রানের অপরাজিত ইনিংস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২২ ২৩:১৪
শুভমন গিল।

শুভমন গিল। ছবি: আইপিএল

কলকাতা ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে লখনউ সুপার জায়ান্টস-গুজরাত টাইটান্স ম্যাচের সেরা ক্রিকেটার হলেন শুভমন গিল। লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন প্রাক্তন নাইট।

লখনউয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেললেন শুভমন। তাঁর ৪৯ বলের ইনিংসটি সাজানো ৯টি চার দিয়ে। এই শুকনো পরিসংখ্যান দিয়ে শুভমনের মঙ্গলবারের ইনিংসকে বিচার করলে হবে না। উইকেটে এক প্রান্তে ধারাবাহিক ভাবে উইকেট পড়লেও অন্য প্রান্ত ছিল শুভমনের নির্ভরযোগ্য হাতে। গুজরাত ইনিংসে শুভমনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ডেভিড মিলারের ২৪ বলে ২৬। গুজরাতের কোনও ব্যাটারই তেমন রান পেলেন না লখনউয়ের বিরুদ্ধে। সে কারণেই আরও বেশি গুরুত্বপূর্ণ শুভমনের ৬৩ রানের অপরাজিত ইনিংস।

উইকেট এবং বিপক্ষের বোলিং আক্রমণ বুঝে ব্যাটিং করলেন শুভমন। দায়িত্বশীল এবং সংযমী ব্যাটিংয়ের জন্যই শুভমনকে ম্যাচের সেরা বেছে নিলেন লখনউ-গুজরাত ম্যাচের আম্পায়াররা এবং ম্যাচ রেফারি।

shubman gill IPL 2022 Gujarat Titans Lucknow Super Giants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy