Advertisement
E-Paper

এখনও চোখেই দেখেননি, তাকেই সাফল্য উৎসর্গ কেকেআর বোলারের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। তার পরেই আইপিএলের মহিমা টের পেতে শুরু করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৬:১৭
Picture of KKR cricketers

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছবি: আইপিএল

বিরাট কোহলিদের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। টানা চার ম্যাচে হারের পরে দলকে জয়ে ফেরাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। এত দিনে আইপিএলের মহিমা টের পাচ্ছেন বরুণ। তিনি বুঝতে পারছেন, এক দিন নায়কের সম্মান পেলেও পরের দিনই সমালোচনার মুখে পড়তে হতে পারে তাঁকে।

আরসিবিকে হারানোর পরে বরুণ বলেছেন, ‘‘এটাই ক্রিকেট। এটাই আইপিএল। গত ম্যাচে আমি ৪৯ রান দিয়েছিলাম। এই ম্যাচে ৩ উইকেট পেলাম। এটাই জীবন।’’

বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি বৈচিত্রের থেকে নিজের লাইন-লেংথের উপর বেশি জোর দিয়েছেন বলে জানিয়েছেন বরুণ। কেকেআর স্পিনার বলেছেন, ‘‘আমি নিয়ন্ত্রিত বোলিং করার চেষ্টা বেশি করছি। লাইন-লেংথ ঠিক রাখার চেষ্টা করছি। বেশি পরীক্ষা করতে যাচ্ছি না। তার জন্য কলকাতার সাপোর্ট স্টাফদের কাছে আমি কৃতজ্ঞ।’’

কোহলিদের বিরুদ্ধে জয় নিজের সদ্যোজাত সন্তানকে উৎসর্গ করতে চান বরুণ। আইপিএলের জন্য এখনও ছেলের মুখ দেখতে পারেননি বরুণ। তিনি বলেছেন, ‘‘আমার সদ্যোজাত সন্তানকে এই জয় উৎসর্গ করতে চাই। এখনও ওকে দেখিনি। আইপিএল শেষ হলে ওদের সঙ্গে সময় কাটাব।’’

IPL 2023 Varun Chakravarthy KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy