Advertisement
E-Paper

IPL 2022: শততম আইপিএল ম্যাচে শতরান রাহুলের, দেশীয় সতীর্থের ব্যাটে চাপে রোহিতরা

এ বারের আইপিএলে এর আগে অর্ধশতরান করার পরে উইকেট দিয়ে এসেছেন রাহুল। তবে এই ম্য়াচে তেমন কিছু হয়নি। শতরানের লক্ষ্য নিয়েই যেন নেমেছিলেন লখনউয়ের অধিনায়ক। সেটাই হল। ম্যাচের ১৯তম ওভারে মিলসকে চার মেরে মাত্র ৫৬ বলে শতরান করেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৭:২০
শতরান রাহুলের

শতরান রাহুলের ছবি: আইপিএল

এ বারের আইপিএলে ফের এক বার শতরান মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দু’সপ্তাহ আগে শনিবার দুপুরের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। এই শনিবার সেই দুপুরের ম্যাচেই রোহিত শর্মাদের বিরুদ্ধে শতরান করলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল । তাঁর ১০৩ রানের দৌলতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান করল লখনউ।
মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকেই চলছিল রাহুলের ব্যাট। জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাটরা বেশি রান না দিলেও মুম্বইয়ের দুই বিদেশি টাইমাল মিলস ও ফ্যাবিয়েন অ্যালেনের বিরুদ্ধে বড় শট খেলেন রাহুল। গায়ের জোরে না খেলে বুদ্ধি করে ফিল্ডিংয়ের ফাঁক ধরে বড় শট খেলছিলেন তিনি। তার ফলে দ্রুত রান উঠছিল।

এ বারের আইপিএলে এর আগে অর্ধশতরান করার পরে উইকেট দিয়ে এসেছেন রাহুল। তবে এই ম্যাচে তেমন কিছু হয়নি। শতরানের লক্ষ্য নিয়েই যেন নেমেছিলেন লখনউয়ের অধিনায়ক। সেটাই হল। ম্যাচের ১৯তম ওভারে মিলসকে চার মেরে মাত্র ৫৬ বলে শতরান করেন তিনি। মারেন ৯টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত ৬০ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

রাহুল ছাড়া বাকিদের মধ্যে কুইন্টন ডিকক ২৪ ও মনীশ পাণ্ডে ৩৮ রান করেন। তবে শেষ দিকে রান কিছুটা কম হওয়ায় ১৯৯ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস। অর্থাৎ এ বারের আইপিএলে প্রথম ম্যাচ জিততে ২০০ রান করতে হবে রোহিতদের।

IPL 2022 MI Lucknow Super Giants KL Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy