Advertisement
E-Paper

পাঁচ দিন আগে বাচ্চা মেয়ের থেকে তার বাবাকে ছিনিয়ে নিতে গিয়েছিলেন ধোনি!

গত সোমবার লখনউ সুপার জায়ান্টসকে হারায় চেন্নাই সুপার কিংস। তার পরেই ধোনি একটি বাচ্চা মেয়েকে বলেন, ‘তোমার বাবাকে আমি নিয়ে যাব’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ২১:২৫
Picture of MS Dhoni

এ বারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যে দলেরই খেলা থাক না কেন, ম্যাচের শেষে দেখা যায় প্রতিপক্ষ ক্রিকেটাররা ঘিরে ধরেছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। তাঁর কাছে নানা ধরনের পরামর্শ নেন ক্রিকেটাররা। কিন্তু এ বার প্রতিপক্ষ ক্রিকেটার নন, তাঁর খুদে মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল ধোনিকে।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতেছে চেন্নাই। ম্যাচ শেষে দেখা যায় লখনউয়ের কৃষ্ণাপ্পা গৌতমের সঙ্গে কথা বলছেন ধোনি। বেশ কিছু ক্ষণ কথা বলেন তাঁরা। তার পরেই সেখানে আসে গৌতমের ছোট্ট মেয়ে। গৌতম মেয়েকে বলেন, ‘‘নমস্কার করো।’’ মেয়েটি কিছু বলার আগেই ধোনি তাকে বলে, ‘‘তোমার বাবাকে নিয়ে যাই?’’ জবাবে গৌতমের মেয়ে ধোনির দিকে চুমু ছুড়ে। পাল্টা ধোনিকেও চুমু ছুড়তে দেখা যায়। ধোনির হাতে তালিও দেয় গৌতমের মেয়ে।

সেখানেই শেষ হয়নি, গৌতমকে নিজের একটি ব্যাট উপহার দেন ধোনি। তিনি জানান, এক-দু’বারই সেই ব্যাটে খেলেছেন তিনি। গৌতমের স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবিও তোলেন ধোনি।

আইপিএলের শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আবার জয়ে ফিরেছে চেন্নাই। লখনউয়কে হারিয়ে খাতা খুলেছেন ধোনিরা। শনিবার তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের সামনে মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে নামবেন ধোনিরা।

IPL 2023 MS Dhoni CSK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy