Advertisement
E-Paper

‘কারও কোনও উপদেশের প্রয়োজন নেই যশস্বীর’, মত অধিনায়ক সঞ্জুর

যশস্বী জয়সওয়ালের কোনও উপদেশের প্রয়োজন নেই। এমনটাই মনে করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করে ম্যাচ জিতিয়েছেন যশস্বী। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সঞ্জু।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:১৪
Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন মনে করেন যে, যশস্বী জয়সওয়ালের কোনও উপদেশের প্রয়োজন নেই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করে ম্যাচ জিতিয়েছেন যশস্বী। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সঞ্জু।

মুম্বইয়ের বিরুদ্ধে সোমবার ১০৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। এত দিন রান পাচ্ছিলেন না তিনি। কিন্তু তাঁর উপর ভরসা রেখেছিল দল। সঞ্জু বলেন, “কারও কোনও উপদেশ যশস্বীর প্রয়োজন আছে বলে মনে করি না। ও খুব আত্মবিশ্বাসী। আমি জানতাম যে কোনও দিন রানে ফিরবে যশস্বী।” ৬০ বলে ১০৪ রান করেন যশস্বী। ন’টি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি।

মুম্বইকে হারিয়ে আইপিএলের লিগ তালিকায় এক নম্বর জায়গাটা ধরে রাখল রাজস্থান। সেই জয়ের পরে শুধু যশস্বী নন, অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন বাকি ক্রিকেটারেরাও। জয়ের পর সঞ্জু বলেন, “সব ক্রিকেটারের কৃতিত্ব রয়েছে। পাওয়ার প্লে-তে শুরুটা ভাল হয়েছিল। ইনিংসের মাঝে ওদের দুই বাঁহাতি (তিলক বর্মা এবং নেহাল ওয়াধেরা) মিলে রান করে দেয়। কিন্তু ইনিংসের শেষ দিকে আমরা আবার ম্যাচে ফিরে আসি। পিচ শুকনো ছিল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হয়ে যায়।”

ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে মুম্বই। রাজস্থানের হয়ে ৫ উইকেট নেন সন্দীপ শর্মা। ব্যাট করতে নেমে যশস্বীর শতরানে ভর করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। ১৪ পয়েন্ট পেয়ে গিয়েছে তারা।

IPL Points Table

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

IPL 2024 Rajasthan Royals Mumbai Indians Yashasvi Jaiswal Sanju Samson
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy