Advertisement
E-Paper

আইপিএলের ইতিহাসে প্রথম ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ধোনিদের! কার বদলে কে নামলেন?

এ বারের আইপিএল থেকে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার। খেলার মাঝে এক ক্রিকেটারকে তুলে অন্য কোনও ক্রিকেটারকে নামাতে পারবে দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ২২:০৩
Picture of MS Dhoni

এ বারের আইপিএলে আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার নিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দেখা গেল ইমপ্যাক্ট প্লেয়ারকে। ব্যাটার অম্বাতি রায়ডুর বদলে বোলার তুষার দেশপান্ডেকে নামালেন ধোনিরা।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম একাদশে ছিলেন রায়ডু। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু বেশি রান করতে পারেননি তিনি। ১২ বলে ১২ রান করে আউট হন রায়ডু। ইনিংস বিরতির পরে ধোনিরা যখন ফিল্ডিং করতে নামছেন তখন আর রায়ডুকে দেখা গেল না। তার বদলে নামলেন দেশপান্ডে। অর্থাৎ, এক জন ব্যাটারের বদলে এক জন বোলারকে নামালেন ধোনি। এর ফলে বোলিং আক্রমণ শক্তিশালী হল সিএসকের।

তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুরুটা ভাল হয়নি দেশপান্ডের। প্রথম বলেই ঋদ্ধিমান সাহা তাঁকে ছক্কা মারেন। পরের বলে চার খান তিনি। সেখানেই শেষ হয়নি। ওভারের পঞ্চম বলে তাঁকে চার মারেন শুভমন গিল। প্রথম ওভারে ১৪ রান দেন দেশপান্ডে।

গুজরাত টাইটান্সও দ্বিতীয় ইনিংসে নিজেদের ইমপ্যাক্ট প্লেয়ার নামায়। ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি তিনি। তাঁর বদলে সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামায় হার্দিক পাণ্ড্যর গুজরাত।

IPL 2023 MS Dhoni CSK Impact Player
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy