Advertisement
E-Paper

ঘরের মাঠে নামার এক দিন আগে অনুশীলনে সতীর্থের কাছে ৮০০০ টাকা চাইলেন বেঙ্কটেশ! কেন?

ইডেন গার্ডেন্সে শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলনে সতীর্থের কাছে ৮০০০ টাকা চাইলেন বেঙ্কটেশ আয়ার। কেন এমনটা করলেন নাইট ক্রিকেটার?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২২:০৮
Picture of Venkatesh Iyer

ছন্দে রয়েছেন বেঙ্কটেশ আয়ার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮৩ রান করেছেন কেকেআর ব্য়াটার। —ফাইল চিত্র

শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে অনুশীলনে ঘটল অবাক কাণ্ড। সতীর্থ রহমানুল্লা গুরবাজ়ের কাছ থেকে ৮০০০ টাকা চেয়ে বসলেন বেঙ্কটেশ আয়ার। কেন এমনটা করলেন কেকেআর ব্যাটার?

আসলে অনুশীলনে ফোটোগ্রাফারের ভূমিকায় দেখা গিয়েছে বেঙ্কটেশকে। তিনি ছবি তুলে দিচ্ছিলেন গুরবাজ়ের। কিন্তু ছবিতে গুরবাজ়ের পিছনে দাঁড়িয়ে পড়েন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ছবি তোলার পরে গুরবাজ় যখন নিজের ছবি দেখছেন তখন পিছনে নীতীশকে দেখে অবাক হয়ে যান তিনি। তবে সেই সঙ্গে বেঙ্কটেশের ছবি তোলার হাতের প্রশংসা করেন আফগানিস্তানের ক্রিকেটার। বলেন, ‘‘তুমি ক্রিকেটার না হলে ভাল ফোটোগ্রাফার হতে পারতে।’’

সতীর্থের মুখে এ কথা শোনার পরেই ছবি তুলে দেওয়ার জন্য ৮০০০ টাকা চেয়ে বসেন বেঙ্কটেশ। কিন্তু গুরবাজ় সেই টাকা দেওয়ার কথা না বলে পাল্টা বেঙ্কটেশের কাছেই টাকা চান। তখন বেঙ্কটেশ বলেন, তিনি টাকা দিয়ে দেবেন। কিন্তু তা হলে গুরবাজ় নিজের ছবি পাবেন না। এ কথার পরে দু’জনেই হেসে ওঠেন।

কেকেআর ক্রিকেটারদের এই মজা থেকে পরিষ্কার, ফুরফুরে মেজাজে রয়েছেন তাঁরা। আসলে পর পর দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্সের মতো দু’টি কঠিন দলকে হারিয়েছেন তাঁরা। হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে। শুক্রবার ঘরের মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর কেকেআর শিবির। সেই ছবি দেখা গেল ইডেনে।

IPL 2023 KKR Venkatesh Iyer Rahmanullah Gurbaz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy