Advertisement
E-Paper

বাড়ছে ক্রিকেটের পরিধি, ২০২৭ থেকে বিশ্বকাপে দল বেড়ে ১৪, টি২০-তে ২০২৪ থেকে ২০ দল

২০২৭ এবং ২০৩১ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২৩:৫২
এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ছবি: আইসিসি

যা প্রত্যাশা করা হয়েছিল, তাতেই সরকারি ভাবে শিলমোহর দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপ ১০-এর বদলে ১৪টি দল নিয়ে হবে। ২০২৪ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে। অর্থাৎ বড় হচ্ছে বিশ্ব ক্রিকেটের পরিধি।

মঙ্গলবার আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে আইসিসি জনিয়েছে, ‘২০২৭ এবং ২০৩১ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। মোট ৫৫টি ম্যাচ হবে’।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু গতবার, অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে। মোট ৮টি দল নিয়ে হবে মিনি বিশ্বকাপ।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই মাসেই সিদ্ধান্ত হবে জানিয়ে আইসিসি বিবৃতিতে লিখেছে, ‘আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে’।

Cricket Team India icc world cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy