Advertisement
E-Paper

ইদে সবাইকে শুভেচ্ছা মহম্মদ শামির, ভুলতে পারছেন না একটি বিশেষ জিনিস

পঞ্জাব কিংসের টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যায় সেই স্মৃতি ভাগ করে নিচ্ছেন শামি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১২:৩৫
ইদের শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ শামি।

ইদের শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ শামি। ছবি: পিটিআই

ছোটবেলায় কেমন ভাবে কাটত ইদের দিন, জানালেন মহম্মদ শামি। ভারতীয় পেসার পছন্দের বিরিয়ানির জন্য অপেক্ষা করে থাকতেন এই দিনে। মায়ের বানানো বিরিয়ানি বন্ধুদের সঙ্গে খাওয়ার স্মৃতি ভুলতে পারেননি শামি।

পঞ্জাব কিংসের টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যায় সেই স্মৃতি ভাগ করে নিচ্ছেন শামি। তিনি বলেন, “আমরা যখন ছোট ছিলাম এবং যারা রোজা রাখতাম না, আগে আগে তৈরি হয়ে যেতাম এই দিনে। উৎসবের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। বাড়িতে বন্ধুরা আসত, পরিবারের লোকজন আসত। খুব আনন্দের হতো দিনগুলো। ইদের চারিদিকে আনন্দ থাকত।”

বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়ার আনন্দও উপভোগ করতেন শামি। তিনি বলেন, “ফিরনি, সিমাই তো থাকতই। বন্ধুরা মায়ের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করত। মা খুব ভাল বিরিয়ানি বানায়। সকলকে ইদের শুভেচ্ছা জানাই।”

পঞ্জাব কিংস ছাড়াও ইদের শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদও।

Mohammed Shami eid Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy