Advertisement
E-Paper

শ্রদ্ধার ধ্বনি: মাঠে ঢুকে প্রণাম ভক্তের

কল্যাণীর মতো পালামের এয়ারফোর্স মাঠেও লং অনের উপর দিয়ে বিশাল ছয় হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন ঝাড়খণ্ড অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০৩:৩৫
স্বপ্নপূরণ: অটোগ্রাফ  পেয়ে প্রিয় তারকাকে শ্রদ্ধার্ঘ্য ভক্তের। টুইটার

স্বপ্নপূরণ: অটোগ্রাফ পেয়ে প্রিয় তারকাকে শ্রদ্ধার্ঘ্য ভক্তের। টুইটার

কল্যাণীর মতো পালামের এয়ারফোর্স মাঠেও লং অনের উপর দিয়ে বিশাল ছয় হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন ঝাড়খণ্ড অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যার সুবাদে, বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বিদর্ভকে ছয় উইকেটে হারিয়ে সেমিফাইনালে গেল ঝাড়খণ্ড।

দলকে শেষ চারে তুলতে মাত্র ১৮ রান করলেও, ধোনির ২৭ বলের সেই ইনিংসেও দশ রান এল চার ও ছয়ের মার থেকেই।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও বিদর্ভ ইনিংস শেষ হয় ১৫৯-৯। ঝাড়খণ্ড ইনিংসের শুরু হতেই মাঠে দলে দলে ভিড় জমাতে শুরু করেন ধোনি ভক্তরা। ঝাড়খণ্ড ৭৩-২ হয়ে যাওয়ার পরেই ‘ধোনি ধোনি’ স্লোগান শুরু করে দেন তাঁরা। ক্রমে বাড়ছিল সেই আওয়াজের প্রাবল্যও। গ্রুপ লিগের শেষ ম্যাচের মতোই সৌরভ তিওয়ারি (১৭) প্যাভিলিয়নে ফিরতেই মাঠে নামেন ধোনি। আর তখনই নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক ধোনি সমর্থক। হাতে রাখা কাগজে স্বপ্নের নায়কের অটোগ্রাফও নেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাঁকে সরাতে এলেও ভক্তের আবদার রাখেন ধোনি।

Advertisement

আরও পড়ুন: নতুন বলে মহড়া স্পিনারদের

এর পরেই ধোনিকে মাঠের মধ্যেই পায়ে হাত দিয়ে প্রণাম করে ফিরে যান সেই ভক্ত। ধোনিও মন দেন খেলায়। ঝাড়খণ্ড বোলারদের মধ্যে বল হাতে সফল শাহবাজ নাদিম।

আট ওভারে ১৩ রান দিয়ে দু’উইকেট নেন তিনি। ব্যাটিংয়ে ৪১ রান করেন ইশাঙ্ক জাগ্গি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy