Advertisement
E-Paper

'বেলজিয়াম ম্যাচের পর বলের দিকে তাকাতে পারছিলাম না'

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রচণ্ড হতাশা গ্রাস করেছিল নেমারকে। পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৯:০৩
সাও পাওলোয় এক অনুষ্ঠানে ছেলের সঙ্গে নেমার। ছবি: এএফপি।

সাও পাওলোয় এক অনুষ্ঠানে ছেলের সঙ্গে নেমার। ছবি: এএফপি।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ব্রাজিলের পরাজয়ের পর বলের দিকে তাকাতে পারছিলেন না নেমার। দেখেননি রাশিয়া বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও। এতটাই যন্ত্রণাবিদ্ধ ছিলেন তিনি।

২৬ বছর বয়সি নেমার সাও পাওলোয় সংবাদসংস্থাকে বলেছেন, “এটা বলছি না যে ভবিষ্যতে খেলার ইচ্ছা পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। তবে বলের দিকে তাকাতে পারছিলাম না। বা, ফুটবল খেলা দেখতেও পারছিলাম না।” বিশ্বকাপ থেকে বিদায়ের পর কেমন লাগছিল, সেটাই তুলে ধরেছেন তিনি। বলেছেন, “আমি শোকার্ত ছিলাম। মন খুব খারাপ ছিল। ধীরে ধীরে তা কেটেছিল। ছেলে, পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। ওঁরা কেউ আমাকে দুঃখী দেখতে চাইছিল না।”

প্যারিস সাঁ জাঁ থেকে রিয়াল মাদ্রিদে তাঁর যাওয়ার প্রসঙ্গ ফের উড়িয়ে দিয়েছেন নেমার। বলেছেন, “যিনি এই ধরনের গল্প লিখছেন, তিনি আমার জীবন নিয়ে বেশি জানেন। যা কি না আমারও জানা নেই। এই ধরনের প্রশ্নের উত্তরে কিছুই বলব না। কারণ, এটা ভিত্তিহীন।”

আরও খবর: টেস্ট সিরিজ জিততে কী করতে হবে কোহালিদের, টিপস দিলেন আজহার

আরও খবর: যন্ত্রণার দিনগুলোতে রোনাল্ডো ছিলেন দীপার বড় অনুপ্রেরণা​

Football FIFA World Cup 2018 Neymar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy