Advertisement
E-Paper

প্রোটিয়াদের শাসন করলেন বাবর, তবু পাকিস্তানকে জিততে হল শেষ ওভারে

বাবর আজমের শতরান এবং ইমাম উল-হকের ৭৩ রানের সৌজন্যে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দিল পাকিস্তান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ২২:৪৫
দেশকে জেতালেন বাবর

দেশকে জেতালেন বাবর ছবি টুইটার

বাবর আজমের শতরান এবং ইমাম উল-হকের ৭৩ রানের সৌজন্যে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। তবে জয় নিশ্চিত থাকা সত্ত্বেও খেলা গড়াল শেষ বল পর্যন্ত। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠান বাবর। শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ হাসনাইনের বোলিংয়ের জবাব দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার উপরের দিকের ব্যাটসম্যানরা। ৫৫ রানের মধ্যেই তাদের চার উইকেট চলে যায়। এমন অবস্থায় হাল ধরেন রসি ফান ডার ডুসেন এবং ডেভিড মিলার। অপরাজিত ১২৩ করেন ডুসেন। মিলার অর্ধশতরান করে ফিরে যান। নির্ধারিত ওভারে ২৭৩-৬ তোলে দক্ষিণ আফ্রিকা।

জবাবে ফখর জামানকে (৮) শুরুতে হারালেও পাকিস্তানকে বিপদে পড়তে দেননি ইমাম এবং বাবর। দ্বিতীয় উইকেটে দু’জনে ১৭৭ রান তোলেন। ১০৩ রান করে বাবর ফেরার কিছুক্ষণ পরেই ফেরেন ইমাম। মহম্মদ রিজওয়ান একটা দিক ধরে রাখলেও উল্টোদিকে কিছুতেই সমর্থন পাচ্ছিলেন না। শেষ ওভারে ৩ রান দরকার ছিল। মাথা ঠান্ডা রেখে দলকে জেতান ফাহিম আশরফ।

Pakistan Cricket Board South Africa Cricket David Miller Babar Azam Imam ul Haq
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy